; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

পরিদর্শন করলেন ইউএনও বামরাইলে ব্রিজে ভয়াবহ ফাটল

Shongrami Bangla
4:05 am, October 22, 2025

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একমাত্র ব্রিজটি ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

উল্লেখ্য, ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে জনগুরুত্বপূর্ণ ও দক্ষিণাঞ্চলের যানচলাচলের একমাত্র ব্রিজটিতে হঠাৎ ফাটল ধরায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রিজটির মেরামতের কার্যক্রম চালাচ্ছে।

বামরাইল বন্দর ব্যবসায়ীরা জানিয়েছে, বামরাইল বাসস্ট্যান্ডের ব্রিজের নিচের অংশ অনেকটা ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। এরপর কর্মকর্তারা ব্রিজের নিচে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায় শত বছরের পুরাতন ব্রিজটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। ব্রিজটির উপর দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। এছাড়া  প্রতিদিন মালামাল বোঝাই হাজার হাজার ভাড়ী গাড়ি চলাচল করার কারনে ব্রিজটিতে ফাটল ধরে বেহাল দশায় পরিণত হয়।
গত শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন খান।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রিজজটি পরিদর্শন করেছেন। ব্রিজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করা হয়েছে।

এদিকে ওই ঝুকিপূর্ণ ব্রিজজটি অচিরেই নতুন করে নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বামরাইলবাসী।

সার্বিক খোঁজ খবর নিতে সোমবার দুপুর ২ টার দিকে ঘটনাস্থল বামরাইলে ছুটে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। তিনি প্রতিবেদককে জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ওই ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভাড়ি যানবাহন চলতে দেয়া হবেনা। এছাড়া একসাথে একের অধিক গাড়ি চলাচলে বাধা দেয়া হবে। যান্ত্রিক গাড়ির গতি কমানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে কঠোর নজরদারি থাকবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে