সকাল ৮:২২ ; রবিবার ; ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

সিসিইউ বিভাগের আধুনিকায়ন শেবাচিমের

Shongrami Bangla
৪:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বস্তি দিতে

নিজস্ব প্রতিবেদক ॥ মুমূর্ষু হৃদরোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানে সুযোগ না থাকা কার্ডিওলজি বিভাগের কঠিন অবস্থা থেকে উত্তরণ এখন দৃশ্যমান। করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দুরাবস্থার অবসান ঘটিয়ে ওয়ার্ডটি আধুনিকায়ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর আধুনিক সিসিইউ বিভাগ উদ্বোধন করেন।
সূত্র মতে, ২০১৪ সালের ২০ এপ্রিল দুইতলা বিশিষ্ট আইসিইউ নতুন ভবন উদ্বোধনের পর দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগ। ইউনিটটি বেশি সময় ধরেই ছিল নিজে অসুস্থ। সে সময় থেকে এখন পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের সিসিইউ বিভাগে সরকারি খাতা কলমে মোট ৮ টি শয্যা থাকলেও পরে তা ১২টিতে উন্নীত করা হয়। এই ওয়ার্ডে রোগী ভর্তি থাকত ৪ থেকে ৫ গুন বেশী। শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতালের মূল ভবন থেকে আলাদা ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরের পর ৮টি শীতাতপ মেশিন স্থাপন করা হয়। বছর দুয়েক পর সবগুলো বিকল থাকায় অসহ্য গরমে চরম দুর্ভোগ পোহাতে শুরু করে রোগীরা । অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের অসহযোগিতা এবং অব্যবস্থাপনায় ক্ষুব্ধতা চরম আকার ধারণ করে হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।
দীর্ঘদিন পর শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ সম্পূর্ণ নতুন আঙ্গিকে চালু হলো সোমবার। যা বরিশালের মানুষের প্রাণের দাবি ছিল বহুদিনের। বর্তমান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বহুল প্রতীক্ষিত কাজটি সম্পাদন করায় সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
সোমবার হাসপাতালের আই ব্লকে আইসিইউ ভবনের ২য় তলার পশ্চিম পাশে আধুনিকায়ন সিসিইউ বিভাগ উদ্বোধন শেষে হাসপাতালের ৪র্থ তালার সার্জারি সেমিনার হলে সভা অনুষ্ঠিত হয়।
পরিচালক এ কে এম মশিউল মুনীরের সভাপতিত্বে সভায় সিসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অসিম বিশ্বাস বলেন, হাসপাতাল পরিচালক স্যারের একান্ত প্রজেষ্টায় আধুনিক মানের নতুন করে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাজানো হয়েছে। এখানে নতুন করে আধুনিক মানের ২৪ টি বেড রাখা হয়েছে। প্রতিটি বেডের সাথে কার্ডিয়াক মনিটর, অক্সিজেন, সেন্ট্রাল এসি, ৪টি নতুন টয়েলেট নির্মাণ, দেয়ালের পলেস্তারা ঠিক করা সহ বিভিন্ন আসবাবপত্র পরিবর্তন করা হয়েছে।
সভায় সঞ্চালনার দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার মুনজিবা শিরিন বলেন, হাসপাতাল আধুনিকায়নের রূপকার আমাদের পরিচালক স্যার রোগীদের প্রযাপ্ত সেবা নিশ্চিত করতে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সময়ে আধুনিকমানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও হেমাটোলজি ল্যাবরেটরি বিভাগ এবং অটোমেশন প্রক্রিয়া চালু করেছেন। তার উন্নয়ন ধারাবাহিকতায় গতকাল উদ্বোধন করা হলো আধুনিক সিসিইউ বিভাগ।
সভায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন, শেবাচিমে আধুনিক সিসিইউ বিভাগের যাত্রা শুরু হয়েছে। এই বিভাগের রোগীদের আর গরমে কষ্ট করতে হবে না। সুচিকিৎসা নিশ্চিত করতে এখানে সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে। সিসিইউ বিভাগটি আধুনিকায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান পরিচালক।
সিসিইউ বিভাগ আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ-পরিচালক একেএম নজমূল আহসান, সিসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অসিম বিশ্বাস ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মাহামুদ হাসান, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট এবিএম ইমাম হোসেন, ডা: মাহামুদুল হাসান, আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে