সন্ধ্যা ৭:৫১ ; বুধবার ; ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক

Shongrami Bangla
৪:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

বরিশালে প্রাইভেট শিক্ষিকার লম্পট ছেলে কর্তৃক স্কুল ছাত্রী (১৭) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা খাদিজা বেগম বাদী হয়ে ১৬ অক্টোবর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলাটির রুজু করে আদালতে পাঠিয়েছেন। কোতোয়ালি মডেল থানার মামলা নং ৪৯ তারিখ ১৭/১০/২৫। মামলার আসামিরা হলেন জিহাদ ও তার মা লুৎফুন নাহার সোহেলী। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছেন না। নগরীর চৌমাথা এলাকার নবগ্রাম রোডের আর এম স্কুল সংলগ্ন সজিব ম্যানসনে এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল সোমবার ধর্ষিতা ওই ছাত্রীর ডি এন এ পরীক্ষা শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের ইন্দুর কাঠির নওগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন নাহার সোহেলী (৪৫) একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৭)কে তার বাসায় প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ার সুবাদে শিক্ষিকার বাসা সজিব ম্যানসনে ওই ছাত্রী নিয়মিত আসা-যাওয়া করতো। এরই ধারাবাহিকতায় শিক্ষিকা সোহেলীর লম্পট ছেলে জিহাদ ওরফে সজিবের (২১) কু-নজর পরে ওই ছাত্রীর দিকে। এরপর থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে উত্ত্যক্ত করে প্রেম নিবেদন করত। এক পর্যায়ে ওই ছাত্রী লম্পট সজিবের প্রেমের ফাঁদে পড়ে।

প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নেয়া হয়। এ সময় সজিব তার ব্যবহৃত মোবাইল ফোনে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে রাখে। ধারণকৃত ছবি ও ভিডিও দিয়ে তাকে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করত। চলতি বছরের ২১ মে বিকেল ৪ টার দিকে স্কুল শিক্ষিকা বাসায় না থাকার সুযোগে সজিব ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। এ ধর্ষণের ঘটনা শিক্ষিকা সোহেলী বাসায় এসে জানতে পেরে ছেলেকে কিছু না বলে উল্টো ধর্ষিতা ওই ছাত্রীকে মা-ছেলে মিলে কাউকে কিছু না বলার জন্য নিষেধ করেন এবং কাউকে কিছু বললে তাদের ধারণকৃত ভিডিও ভাইরাল করা সহ মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকে ওই শিক্ষিকার সহায়তায় তার ছেলে সজিব তাকে একাধিকবার ধর্ষণ করে। সব শেষ ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৭ পর্যন্ত শিক্ষিকা সোহেলীর বসত ঘর সজিব ম্যানসনে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এতে ধর্ষিতা ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক সজিব তাকে রিক্সা যোগে বাসায় পৌঁছে দেয়। এ সময় ছাত্রীর মা খাদিজা বেগম তার অসুস্থতার কথা জিজ্ঞেস করলে ওই ছাত্রী তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

খাদিজা বেগম জানান, আমার মেয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষিকা সোহেলী জোর করে তার বাসায় অন্যান্য ছাত্রীদের সাথে প্রাইভেট পড়াতে নেয়। আর সেখানেই তার লম্পট ছেলে সজিব কর্তৃক উক্ত শিক্ষিকার সহায়তায় আমার মেয়ে একাধিকবার ধর্ষিতা হয়। এমনকি আমার মেয়েকে তাদের মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও ভাইরাল করে দেয়া ও মেরে ফেলা সহ এসিড নিক্ষেপের হুমকি দেয়া হয়। আমি এর সুষ্ঠু বিচার আদালতের মাধ্যমে দাবি করছি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে। ভিকটিম ছাত্রীকে ডি এন এ পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে