; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

তদন্তে সাহায্য করতে মিঠুনকে আদালতের নির্দেশ

Shongrami Bangla
4:12 am, June 12, 2021

বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে হিংসায় মদদ দেওয়ার অভিযোগের তদন্তে পুলিশকে সাহায্য করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল শুক্রবার মিঠুনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের করা মামলা খারিজের শুনানিতে কলকাতা হাইকোর্ট এই রায় দেয়।

মিঠুন চক্রবর্তী তাঁর বিরুদ্ধে করা তৃণমূল কংগ্রেসের মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে মন্তব্য করেছেন। তাঁর আইনজীবী মামলাটি খারিজের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন। গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টে এর শুনানি হয়। শুনানির পর বিচারপতি নির্দেশ দেন মিঠুন চক্রবর্তীকে হিংসায় মদদ দেওয়ার অভিযোগের তদন্তে পুলিশকে সাহায্য করতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

শুনানিতে বিচারপতি বলেন, পরবর্তী শুনানির দিন মিঠুনের আদালতে হাজির না হলেও চলবে। তবে তদন্তে পুলিশকে সার্বিক সাহায্য করতে হবে। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ জিজ্ঞাসা করতে পারবে। এ জন্য মিঠুনকে তাঁর ই-মেইল আইডি দিতে বলা হয়।

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতার মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল কংগ্রেস। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মিঠুন বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন। সেসময় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন—গত ৬ মে থানায় এমন অভিযোগ করে তৃণমূল।

অভিযোগে তৃণমূল বলেছে, মিঠুন চক্রবর্তী বিজেপির প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে নানা উসকানিমূলক বক্তব্য দেন। হিংসায় মদদ দেন। বিশেষ করে তিনি উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও শান্তিভঙ্গের চেষ্টা চালান। এমনকি বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ান।

মিঠুন চক্রবর্তীর আইনজীবী বিকাশ সিং বলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি আরও বলেন, মিঠুন চক্রবর্তীর সংলাপে যদি নির্বাচনী বিধি ভঙ্গ হতো, তাহলেতো নির্বাচন কমিশনই মিঠুনের বিরুদ্ধে নোটিশ দিত। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি মিঠুন চক্রবর্তীকে।
আইনজীবী বিকাশ সিং বলেন, নিজের অভিনীত ছবির সংলাপ তিনি ভোটের ময়দানে ব্যবহার করেছেন। যে সংলাপ সেন্সর বোর্ড আগেই অনুমোদন করেছেন। তাই এই অভিযোগও ভিত্তিহীন ও অযৌক্তিক। মিঠুন চক্রবর্তী যখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তখনো তিনি এই সংলাপগুলো ব্যবহার করেছিলেন।

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গত ৭ মার্চ কলকাতার মোদির ব্রিগেড সমাবেশে মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন মিঠুন দর্শকেরা তাঁর কাছ থেকে সংলাপ শোনার আবদার করলে, মিঠুন তা শুনিয়ে দেন—‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’ এরপর মিঠুন বলেন, এবার আমি নতুন আরেকটি সংলাপ শোনাব, ‘আমি জলঢোরা নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে