দুপুর ১:২৬ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

Devil Breath দিয়ে স্বর্ণ লুট, বরিশাল র‍্যাব-৮-এর অভিযানে মূলহোতা নাসির গাজী আটক”

Shongrami Bangla
২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

মোঃ মেহেদী হাসান

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ বা ডেভিল ব্রেথ ব্যবহার করে সংঘটিত চাঞ্চল্যকর স্বর্ণ লুটের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তারকৃতের নাম নাসির গাজী (৩৭)। তিনি পটুয়াখালীর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং রহিম গাজীর ছেলে।

র‍্যাব-৮ সূত্র জানায়, বুধবার ১৭ ডিসেম্বর দিবাগত রাতে র‍্যাব-৮-এর সদর কোম্পানি এবং সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার এলাকা থেকে নাসির গাজীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি র‍্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় নিশ্চিত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন ধান গবেষণা রোড ও জিয়া নগরের মধ্যবর্তী পুরাতন কালভার্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস. তাহমিনা ডেইজী ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুই ব্যক্তি তাকে সালাম দিয়ে ‘মা’ সম্বোধন করে সাহায্যের কথা বলে কাছে আসে। একপর্যায়ে তারা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পাউডার মিশ্রিত রুমাল তার নাকে ধরে শ্বাসের মাধ্যমে প্রবেশ করিয়ে তাকে হিপনোটাইজ করে।

পরবর্তীতে হিপনোটাইজ অবস্থায় ভুক্তভোগী নিজ বাসায় প্রবেশ করে আলমিরিতে সংরক্ষিত আনুমানিক ১৬ ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৮০ হাজার টাকা, এবং নগদ প্রায় ৪৫ হাজার টাকা অজ্ঞাতনামা চক্রের হাতে তুলে দেন।

কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে ভুক্তভোগীর ছেলে মোঃ তানভীর আহমেদ (২৭) বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে নিশ্চিত হন যে, গ্রেপ্তারকৃত নাসির গাজীর নেতৃত্বেই উক্ত স্বর্ণ লুটের ঘটনা সংঘটিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮-এর অধিনায়কের বরাবর আবেদন করা হলে র‍্যাব-৮ বিশেষ অভিযান পরিচালনা করে নাসির গাজীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নাসির গাজীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ ও র‍্যাব জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী নগরবাসীকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে