; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ স্কুলছাত্রীর মোবাইলে আপত্তিকর ম্যাসেজ

Shongrami Bangla
6:09 pm, June 17, 2021

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীকে আপত্তিকর ম্যাসেজ দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রথমে স্কুল অধ্যক্ষ বরাবর পরে হুমকির মুখে স্থানীয় থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক মো. আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই স্কুলের এক ছাত্রীকে ফেসবুকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ওই ছাত্রী তার বাবাকে বিষয়টি সম্পর্কে অবগত করে। তার বাবা প্রতিকার চেয়ে প্রথমে স্কুলের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্কুর কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকে ১০ দিনের সময় দিয়ে শোকজ ও কারণ দর্শনের নোটিস দিয়েছে।

এদিকে অভিযোগ জানানো হয়, ওই শিক্ষার্থীর বাড়িতে যেয়ে হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক। দ্রুত অভিযোগ প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেন তিনি। ফলে গত ১৫ জুন ভয়ে ওই শিক্ষার্থীর বাবা উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি করেছেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আসাদুল বলেন, তিনি ফেসবুক ও নেট কম বোঝেন। হয়তো তার আইডি কেউ হ্যাক করে আপত্তিকর এই মেসেজ দিয়েছেন। সেই সাথে ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীর বাবার অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শিক্ষক মো. আসাদুল ইসলামকে শোকজ ও ১০ দিনের সময় দিয়ে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে। তার ব্যাক্ষ্যা শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস সাংবাদিকদের জানান, ওই স্কুলের ইংরাজি শিক্ষক মো. আসাদুল ইসলামের বিরুদ্ধে জিডি হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে