সকাল ৭:৫৪ ; শনিবার ; ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

বরিশালে মিলবে ২৭টি পশুর হাট

Shongrami Bangla
৪:২২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

কঠোর বিধিনিষেধের মধ্যে বরিশালে মিলবে ২৭ স্থায়ী গরুর হাট। পাশাপাশি অস্থায়ী হাটের জন্যও ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসন দপ্তরেও একাধিক আবেদন জমা পড়েছে। তবে চলমান হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার কাছে মাস্ক থাকলেও তা যথাযথ ব্যবহার হয়নি। অধিকাংশের মুখে ছিলো না মাস্ক। তাদের মাস্ক ছিল থুতনির নিচে। তবে প্রশাসন দেখলেই তড়িঘড়ি করে মাস্ক পড়ছেন তারা। এছাড়া হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসীনতা দেখা গেছে মানুষের মাঝে। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: শহীদুল ইসলাম জানিয়েছে, গরুর হাট নিয়ে এখনো কোন দিক নির্দেশনা পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। তাই স্বাস্থ্য বিধি মেনে গরুর হাট পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মানানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশনা প্রদান করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট ২৩টি গরুর হাট রয়েছে। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের আরো ৫টি হাট রয়েছে। ইতোমধ্যে অস্থায়ী হাটের জন্য জেলার হিজলা উপজেলা থেকে ৬টি, উজিরপুর উপজেলা থেকে ৮টি, গৌরনদী থেকে ২ ও আগৈলঝাড়া থেকে আরো একটি আবেদন জমা পড়েছে। খুব শীঘ্রই এই আবেদনগুলো বিবেচনা করে অস্থায়ী গরুর হাটের অনুমতি দেয়া হবে। তবে একটি সূত্র নিশ্চিত করেছে এ বছর বেশি করে অস্থায়ী গরুর হাটের অনুমতি দেয়া হবে। এতো করে মানুষ ভাগ ভাগ হয়ে কোরবানির জন্য পশু কিনতে পারবে। তবে গরুর হাট নিতে ঠিকাদারদেরও মধ্যে অনিহা দেখা যাচ্ছে। যার কারণে ঈদের আর এক সপ্তাহ বাকি থাকলেও আবেদন পড়েছে মাত্র ১৭টি।
জেলার হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের একতা বাজারে গিয়ে দেখা গেছে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সামাজিক দূরত্ব মানছেন না কেউ। এদিকে গরুর হাটকে কেন্দ্র করে হাট এলাকায় নসিমন, ভ্যানসহ অন্যান্য ছোট যানবাহন চলাচল করেছে। কিছু দোকানও খোলা দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের শুক্রবার এই গো-হাট বসে। তবে কোরবানির আগে প্রায় প্রতিদিনই জমে থাকে এই বাজার। বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলার দুইটি গরুর হাটের ইজারাদাররা নাম প্রকাশ না করা শর্তে জানান, স্বাস্থ্যবিধি মেনেই আমরা গরুর হাট বসিয়েছি। উপজেলা প্রশাসন অনুমতি না দিলেও, হাট বসাতে নিষেধ করেননি। যেহেতু গবাদিপশু কৃষিপণ্যের আওতাভুক্ত। তাই বিধিনিষেধের ভেতরেও গবাদিপশু বাজারজাত করা যাবে। তবে হাটে আসা মানুষরা স্বাস্থ্য বিধি মানতে কোন প্রকার রাজি হচ্ছে না। তারা মাস্ক আনলেও তা সঠিকভাবে পরছে না। শুধুমাত্র প্রশাসন আসলেই মাস্ক পরছে। এ বিষয়ে বার বার মাইকিং করেও ক্রেতা ও বিক্রেতাদের বলা হচ্ছে।
জেলার গৌরনদীর কসবা, বাকেরগঞ্জের বোয়ালী ও বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা গরুর হাটে গত শুক্রবার থেকেই মানুষের ভীর লক্ষ করা গেছে। কোন কোন সময় হাজারো মানুষের ঠেলাঠেলি করতে দেখা গেছে। এই হাটগুলোতে বালাই নেই স্বাস্থ্যবিধির। তবে, প্রশাসনের দাবি সামাজিক দূরত্ব আর সচেতনতার দিকে নজর রেখেই বসানো হয়েছে পশুর হাট। করোনা সংক্রমণের নিয়ন্ত্রণহীন গতি কমাতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। তার মাঝেই বসানো হয়েছে এসব পশুর হাট। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে পশু কেনাবেচার ঘোষণা দেওয়া হলেও এসব হাটে মানুষের সমাগমে তা পুরোটাই উপেক্ষিত হয়ে পড়ে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় বলেন, হাট বসানোর আগেই আমরা হাটের ইজারাদারদের নিয়ে বৈঠক করেছি। তাদেরকে বলা হয়েছে যেন স্বাস্থ্য বিধি মেনে হাট বসায়। পাশাপাশি পর্যাপ্ত মাস্ক, হ্যান্ড সেনিটাইজার রাখতে হবে। পশুগুলো এমন ভাবে সাজাতে হবে যেন, মানুষ ভালভাবে হাটাচলা করতে পারে। এছাড়া অস্থায়ী হাটের জন্য আমরা বিশেষ যাছাইবাছাই করছি। স্বাস্থ্যবিধি মেনে ও পর্যাপ্ত স্পেস আসে সেই সব হাটগুলোকে প্রধান্য দেয়া হবে বলে তিনি জানান। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, আমরা অস্থায়ী হাট গুলোকে গুরুত্ব দিচ্ছি। যত বেশি হাট হবে তত, মানুষ ভিন্ন ভিন্ন স্থান থেকে তার পশু ক্রয় করতে পারবে। এতো করে মানুষের জটলাটা কমে যাবে। তাছাড়া স্বাস্থ্য বিধি রক্ষার বিষয়ে আমরা করাকরি আরপ করবো। হাট কর্তৃপক্ষকে মানুষের হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে