; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

ঘর নির্মান কাজ পর্যবেক্ষণে ৫ কমিটি , মুজিব শতবর্ষের।

Shongrami Bangla
4:37 am, July 12, 2021

মুজিবর্ষে ‘আশ্রায়ন-২ প্রকল্প’র আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বরিশাল জেলার ১০ উপজেলায় নির্মিত ও নির্মানাধীন ঘরগুলোর নির্মান কাজ পর্যবেক্ষনে ৫টি কমিটি গঠন করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বৃহস্পতিবার ওই ৫ কমিটি গঠন করেছেন। কমিটিগুলোকে ৭ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আশ্রায়ন প্রকল্প- ২ এর মাধ্যমে বরিশাল জেলায় চলমান জমি ও গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রমের তথ্য অবহিত করতে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সাংবাদিক সম্মেলনে জানান, মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ও নির্মানাধীন ঘরগুলোর নির্মান শৈলী, গুনগত মান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কালন অনুযায়ী নির্মিত হয়েছে কিনা তা যাচাই ও পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জেলার মেহেন্দিগঞ্জ ও বানারীপাড়া উপজেলায় নির্মানাধীন ঘরের পর্যবেক্ষণ কার্যক্রমের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামকে। গৌরনদী ও আগৈলঝাড়ার পর্যবেক্ষণ কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর ও উজিরপুর উপজেলার জন্য গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈ, হিজলা ও মুলাদী উপজেলা কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুর রহমান খান এবং বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। পর্যবেক্ষণ কার্যক্রমে সকল ইউএনও এবং গৃহনির্মান সংশ্লিষ্ট সকল সদস্যদের সার্বিক সহযোগিতা প্রদান করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
অপরদিকে মেহেন্দিগঞ্জে হস্তান্তরের আগেই নির্মিত ঘর ভেঙ্গে পড়ার বিষয়টি তদন্তে বিভাগীয় করিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটিন গঠন করেছেন।
বরিশাল জেলার ১০ উপজেলায় প্রথম ধাপে এক হাজার ৯টি ঘর উপকারভোগী পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের আরও ৫৪৭টি ঘর নির্মানের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে হস্তান্তর করা হয়েছে ২১৮টি ঘর। শেষের পথে আরও ৩৩১টি ঘর নির্মান কাজ।
সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জেলার সকল উপকারভোগী পরিবার সদস্যদের আয় বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় নেয়া হবে। যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে জীবনমানে উন্নয়নে সক্ষম হন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে