; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ডাকটিকিট ফ্রান্সের ডাক বিভাগে

Shongrami Bangla
6:32 am, July 13, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। সোমবার ফ্রান্সের ডাক বিভাগ ‘লে পোস্ট’-এর সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে ডাক টিকেট প্রকাশনা বিভাগ ফিলাপোস্টের পরিচালক জায়ালস লিভচিটজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্যারিসস্হ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। কোভিডের কারণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা এবং ‘ফিলাপোস্ট’ এর ঊর্ধ্বতনকর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন সারাবিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।

ফিলাপোস্টের পরিচালক জায়ালস লিভচিটজ বলেন, তিনি এ মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরে গর্বিত। এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূত লে পোস্টকে ডাকটিকিট এর একটি অনুকৃতি (রেপ্লিকা) উপহার হিসেবে প্রদান করেন যা লে পোস্টের সদর দপ্তরে প্রদর্শন ও সংরক্ষণ করা হয়। এছাড়াও রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’-র ফরাসি সংস্করণ ‘Journal de Prison’ এবং জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষা ও বাংলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর সংকলন ‘The Historic 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman-A World Documentary Heritage’ শীর্ষক বই দুইটি লে পোস্টকে উপহার হিসেবে প্রদান করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে