; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অনেক ভুল করেছি আমরা আফগানিস্তানে বাইডেন

Shongrami Bangla
5:20 am, August 17, 2021

তালেবানের অপ্রতিরোধ্য অগ্রাভিযানের মুখে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতন হয়েছে। তালেবানের হাতে কাবুলের পতনের পর লজ্জাজনকভাবে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। তা নিয়ে অপমান-অপদস্ত হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। এমনকি তাকে পদত্যাগও করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে ভাষণে তিনি বলেছেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে; যুক্তরাষ্ট্র গত দুই দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার হোয়াইট হাউজে দেয়া ওই ভাষণে জো বাইডেন, আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে যুক্তরাষ্ট্র দায়ী সেকথাও মেনে নেন জো বাইডেন।

কাবুলের পতনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আশরাফ গনি (সদ্যসাবেক আফগান প্রেসিডেন্ট) নিশ্চয়তা দিয়েছিলেন, আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে। কিন্তু তাঁর এ ধারণা ভুল ছিল। মার্কিনিরা এমন একটি যুদ্ধে প্রাণ দিতে পারে না, যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়।

গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে বাইডেন বলেন, আর কিছুদিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি যুক্তরাষ্ট্রের জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একইসঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, তার দায়িত্ব নিতেও আমি পিছপা হবো না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য আমি অত্যন্ত মর্মাহত; কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই। আরো বহুদিনও যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার করা হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো।

এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন। রোববার (১৫ আগস্ট) তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে এবং একই দিনে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফগান সরকারের পতন ঘটে।

আশরাফ গনি কোথায় গেছেন তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন তিনি তাজিকিস্তানে গেছেন, কেউ বলছেন, তিনি উজবেকিস্তান হয়ে ওমানে গেছেন এবং কেউবা বলছেন সাবেক আফগান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তবে তিনি যেখানেই যান গাড়ি-হেলিকপ্টার বোঝাই করে বিপুল অর্থ নিয়ে সটকে পড়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে