; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

প্রচার চালাবে ইভিএম নিয়ে মসজিদ-মন্দিরে ইসি

Shongrami Bangla
9:33 am, September 27, 2022

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে। সোমবার অষ্টম কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইভিএমের যিনি প্রকল্প পরিচালক, কর্নেল রাকিব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়, এ জন্য তাঁরা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তাঁরা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো। ইসি সচিব বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে। তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি।

এখন বিষয়টি হলো, যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে সব জায়গায় প্রচার করার জন্য। তিনি বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এরকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এই ধারণাগুলো কেটে দেওয়ার (দূর করার) জন্য যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে একটা টিভিসির মতো করবেন, করলে আমরা এটি প্রচার করবো। কাজটি ইভিএমের প্রকল্প পরিচালককে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নিচ্ছে সংস্থাটি। নির্বাচনে ভোটারদের সন্দেহ দূর করতে এবং ইভিএমে ভোটদান পদ্ধতির ধারণা পরিষ্কার করতে চালানো হবে প্রচরণাও, যা এতে বড় পরিসরে আগে কখনো করেনি কমিশন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে