সন্ধ্যা ৭:১৩ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

সেই গাড়ি নিলেন হিরো আলম উপহারের

Shongrami Bangla
১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

অবশেষে সকল আলোচনা-সামলোচনার অবসান ঘটিয়ে হিরো আলমকে নিজের ৬ লাখ টাকা দামের নোহা গাড়ি উপহার হিসেবে তুলে দিলেন হবিগেঞ্জর শিক্ষক এম মুখলিছুর রহমান।

মঙ্গলবার দুপুর ২টায় হিরো আলম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পৌঁছালে তাকে অভ্যার্থনা জানায় ভক্তরা। পরে হিরো আলম তার গাড়ি নিয়ে চলে যান শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে। সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে হিরো আলমকে নিজের গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক মুখলিছুর রহমান। এসময় শিক্ষক মুখলিছুর রহমানের বাড়িতে হিরো আলমকে এক নজর দেখতে ভিড় জমান শত শত গ্রামবাসী ও ভক্তরা। গাড়ি উপহার দেয়া শিক্ষক এম মুখলিছুর রহমান স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিজেও হিরো আলমের একজন ভক্ত। শিক্ষক মুখলিছুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম, নির্বাচনে হিরো আলম সাহেব জয়ী হন বা না হন পরের দিন আমার বাড়িতে আসলে আমি গাড়িটি তার হাতে তুলে দেবো। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সমালোচনা করেছেন। এতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি সিলেটবাসীর সম্মান ক্ষুন্ন করতে দেবো না। সম্মানের সাথে আমি হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি।’ তিনি আরও বলেন, ‘হিরো আলম ভাই আমার বাড়িতে এসেছেন আমার আর পাওয়ার কিছু নাই। পরে তিনি হিরো আলমকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। গাড়ির চাবি হাতে পাওয়ার পর হিরো আলম বলেন, আমার ভাই ভালোবেসে আমাকে গাড়ি উপহার দিয়েছেন। আমি এই গাড়ি গ্রহণ করলাম। পরে হিরো আলম গাড়িটি নিজে না নিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য অ্যাম্বুলেন্স বানিয়ে সেবা করার উদ্দেশ্য দান করে দেন। যে কোন অসহায় মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করতে পারবে। এদিকে, চুনারুঘাট আসার পথে মহাসড়কে ওভার স্পিডে তার গাড়ি চালানোর দায়ে গাড়িটির নামে ২৫০০ টাকার মামলা দেয়া হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে জরিমানা দিয়ে গাড়িটি নিয়ে আসেন হিরো আলম। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া।

উল্লেখ্য, বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন শিক্ষক এম. মুখলিছুর রহমান। এতে ফেসবুকসহ বেশ কিছু গণমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমকে গাড়িটি উপহার দিতে সেই শিক্ষক গড়িমসি করছেন বলেও উল্লেখ করা হয়। তাছাড়া হিরো আলম সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দিয়েছিলেন। যা নিয়ে গত কয়েকদিন হিরো আলম ও মুখলিছুর রহমান ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে