; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

বেড়েছে ইজিবাইক ও অটোরিকশা পাল্লা দিয়ে অস্থির বরিশাল নগরী

Shongrami Bangla
6:59 pm, April 10, 2023

বরিশাল নগরীর ফকির বাড়ি থেকে চরকাউয়া খেয়াঘাট প্রান্তে হেটে এসে হাফাচ্ছিলেন মাহফুজুর রহমান মাহিন। বললেন, ফকির বাড়ি থেকে হেটেই আসতে হয়েছে এই পর্যন্ত। সদর রোডের পুরোটা, চকবাজার, কাঠপট্টির মোড়, ফজলুল হক এভিনিউ থেকে সিটি করপোরেশন ভবন মোড় পর্যন্ত আধাঘন্টার বেশি হবে কোনো গাড়ি নড়ছেনা। এতো জ্যাম আগে কখনো দেখেননি বলে দাবী করলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শেষবর্ষের ছাত্র মাহিন। মাহিন আরো জানান, এতো ইজিবাইক ও অটোরিকশা নগরীতে আগে কখনো দেখেননি।সকাল থেকেই বরিশালের অলিগলি থেকে প্রধান সড়ক সর্বত্র তীব্র যানজটে অস্থির নগরবাসী। নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলি হাউজিংয়ের বাসিন্দা মিরাজ মোল্লা জানান, এই যে রূপাতলী থেকে মেডিকেল মোড় বা আমতলা মোড়ের পানির ট্যাঙ্ক পর্যন্ত দীর্ঘ যানজট দেখছেন, এটা ওই ইজিবাইক আর অটোরিকশার জন্য। বহিরাগত ইজিবাইক ও অটোরিকশায় সয়লাব নগরী। এর উপর ফোরলেনের জন্য গর্ত করা হয়েছে রাস্তায় দুপাশে। এটাও যানজট বাড়িয়েছে। রমজানের ১৮তম দিনে শহরে মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে বলে জানালেন ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দাস। তিনি বলেন, যানবাহনের অস্বাভাবিক চাপ বেড়ে গেছে। ঈদকে কেন্দ্র করে এ চাপ আরো বাড়তেই থাকবে। পাশাপাশি ইজিবাইক ও অটোরিকশাও তিন-চার গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।নগরীতে প্রতিদিন গড়ে ২০টি করে ব্যাটারিচালিত ও ১০ টি করে অটোরিকশা প্রবেশ করছে। ট্রাফিক বিভাগের মতে, বর্তমানে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা প্রায় ১২ হাজার ছাড়িয়েছে। যেখানে বৈধ মাত্র ৩ হাজার ৫শ।

এদিকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোথাও কোথাও কোনো ট্রাফিক পুলিশ না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে হলুদ ইজিবাইক ও বাতাসের গতিতে ছুটে চলা অটোরিকশাগুলো। শহরের ভিতর ফাঁকা পেলেই গতি নিয়ে পাল্লা দিচ্ছে সিএনজি ও অটোরিকশা।অদক্ষ চালকের হাতে ক্রমশ বিপদজনক হয়ে উঠছে নগরীর সব সড়ক। শুধুমাত্র সদর রোড এলাকা ছাড়া নগরীর ২২ সড়কের অলিগলিতে এদের দাপট। যাত্রী থাক বা না থাক যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে এরা। যখন তখন ইচ্ছেমতো ব্রেক কষছে কিংবা ইউটার্ন নিতে গিয়ে যানজট তৈরি করছে। অভিযোগ পেলেও টাকা নিয়ে এদের ছেড়ে দিচ্ছে ট্রাফিক কনস্টেবলরা।একদিকে বরিশালে মনীষা চক্রবর্তীর ও মেয়রের সমর্থনে প্রতিদিন এখন গড়ে ১০/১২টি নতুন হলুদ ইজিবাইক শহরে আসছে বলে জানালেন পরিবেশ আন্দোলনের নেতা এনায়েত হোসেন শিবলু। তিনি বলেন, রেজিষ্ট্রেশন ও বিসিসির অনুমোদন জটিলতায় শহরে নতুন আসা ইজিবাইক ও অটোরিকশার হিসেব এখন আর কারো কাছে নেই। সিটি করপোরেশনের কল্যাণ সংস্থার স্টিকার নম্বরে ৮ হাজার সিরিয়াল। অন্যদিকে মনীষা চক্রবর্তীর সংগ্রাম পরিষদের ৬ হাজার সিরিয়াল। এই হিসেবে নগরীতে শুধু ইজিবাইক আছে ১৪ হাজার। তাহলে অটোরিকশা কতগুলো? সিএনজি, মাহেন্দ্র, ম্যাজিক ও পায়ে টানা রিকশাই বা কতগুলো।
সামাজিক আন্দোলনের নেতা ও বরিশাল অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, এইসব ইজিবাইক ও অটোরিকশার কারণে দুর্ঘটনার শিকার হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন অনেকে। গতদিনও একজন মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে। তবে আমি বলবো ইজিবাইকের চেয়েও অটোরিকশাগুলো বেশি বেপরোয়া। তারউপর বিদ্যুৎ খরচ বিষয়টিও ভাবা উচিত বলে মনে করেন কাজী মিজানুর রহমান।অটোরিকশা চালক মকবুল বলেন, তিনি তার অটোরিকশার জন্য প্রতিদিন ৭০ টাকা বিদ্যুৎ বিল দেন। তারপর ভাড়া দিতে হয় ৩০০ টাকা। ৩৭০ টাকা বাদ দিয়ে তবেই তার উপার্জন। ইজিবাইক চালক ইয়াসিন মোল্লা বিদ্যুৎ বিল দেন প্রতিবার ৪০-৬০ টাকা। দিনে তিনবার তার বিদ্যুৎ খাতে সর্বনি¤œ ৮ ইউনিট করে ২৪ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয় বলে জানান তিনি। তার ইজিবাইকও ভাড়ায় চালিত। তিনি ভাড়া পরিশোধ করেন ৬০০ টাকা। অর্থাৎ ৭২০ টাকা বাদ দিয়ে তার উপার্জন করতে হয়। যে কারনে সকাল-সন্ধ্যা বিরতিহীন যাত্রী টানার প্রতিযোগিতা চলছে এই পরিবহনগুলোর মধ্যে।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত বলেন, শুধু বিদ্যুৎই নয়, এরা এখন শহরের

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে