; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

সড়ক পথে বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহনের পরিকল্পনা চূড়ান্ত, ঈদকে সামনে রেখে

Shongrami Bangla
7:03 pm, April 10, 2023

তিন বছরের করোনার চোখ রাঙানির পরে আসন্ন ঈদ উল ফিতরে রাজধানীসহ সারাদেশ থেকে দক্ষিণাঞ্চলমুখি ১০ লাখ মানুষের যাতায়ত নিশ্চিত করতে সড়ক ও আকাশ পথে সরকারীÑবেসরকারী সেক্টরের প্রস্তুতি সম্পন্ন হলেও নৌপথে বিশেষ সার্ভিস দূরের কথা নিয়মিত নৌযান চলাচলও অনিশ্চিত। অথচ গত বছর ঈদ উল ফিতরেও ঢাকাÑবরিশালÑঢাকা নৌপথে একটি কেবিনের টিকেটের জন্য সাধারন যাত্রীদের হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে। সরকারী স্টিমারের টিকেট ছিল সোনার হরিন। সেখানে গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পরে নদ-নদীবহুল দক্ষিণাঞ্চলের নৌপথ অনেকটাই পরিত্যক্ত হবার পথে। বিআইডব্লিইটিএ’র দায়িত্বশীল সূত্রের মতে যাত্রী পরিবহন সেক্টরে সরকারের আয় কমেছে প্রায় ৪০ ভাগ। রাষ্ট্রীয় নৌ-বানিজ্য প্রতিষ্ঠান-বিআইডিব্লিউটিসি রাজধানীর সাথে বরিশাল হয়ে দক্ষিনাঞ্চলের রকেট স্টিমার সার্ভিসের ৪টি প্যাডেল ও দুটি স্ক্র-হুইল জাহাজের সবগুলোই বন্ধ রেখেছে।
তবে শুধু পদ্মা সেতুর কারণেই নৌ ও আকাশ পথে যাত্রী সংখ্যা কমছেনা বলে দাবী করছে পর্যবেক্ষক মহল। তাদের মতে, অর্থনৈতিক মন্দার কারণেও এবার ঈদে ঘরমুখি মানুষের চলাচল কিছুটা সীমিত থাকছে। অনেকেই ঈদ উল ফিতরের দু মাস পরেই ঈদ উল আযহায় কুরবানী করার জন্য আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বেশী আগ্রহী হওয়ায় সব পরিবহনেই যাত্রী চাপ কিছুটা কম থাকবে বলে মনে করছেন।এমনকি গত বছর পদ্মা সেতু চালু করার পরে ঈদ উল আযহার সময়ও নৌপথে যে যাত্রী সমাগম হয়েছিল, এবার তাও অনুপস্থিত। ফলে শুধু ঢাকাÑবরিশালÑঢাকা নৌপথে প্রায় ৩০টি নৌযানের রুট পারমিট থাকলেও গত প্রায় ৮ মাস ধরে নৌযান মালিক সমিতির রোটেশন পদ্ধতিতে উভয় প্রান্ত থেকে দৈনিক গড়ে দুটির বেশী নৌযান চলছে না। এমনকি এবার ঈদের আগে-পরেও কোন বিশেষ সার্ভিস দূরের কথা নিয়মিত যে ৯টি করে নৌযান চলার কথা তা নিয়েও সন্দিহান রয়েছেন মালিকরা। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি রুটে দেড় শতাধিক বিলাসবহুল নৌযানের দুই-তৃতীয়াংশই এখনো বন্ধ।তবে এরপরেও গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ ঈদ করতে ঘরে ফিরবেন বলে আশা করে ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সড়ক ও আকাশ পথের মত নৌপথেও যাত্রীর চাপ বাড়বে বলে আশাবাদী নৌযান মালিকরা। কিন্তু এজন্য কোন বিশেষ সার্ভিসের প্রয়োজন হবে না মনে করছেন না তারা। রুট পারমিটধারী নৌযানগুলো নিয়মিত সার্ভিসে থেকেই স্বভাবিকভাবে যাত্রী বহন করতে পারবে বলে মনে করছেন নৌযান মালিকরা। সেভাবেই সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক নৌযান মালিক।

এদিকে সড়ক পথে পদ্মা সেতু চালু হবার পরে বিপুল সংখ্যক নামি-দামী বেসরকারী পরিবহন সংস্থা রাজধানীর সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে আরামদায়ক ও বিলাসবহুল যাত্রী পরিসেবা চালু করেছে । এসব বাস কোম্পানীগুলো ভাড়া নিয়ে চরম নৈরাজ্য করলেও তা দেখার কেউ নেই। তবে বাড়তি ভাড়ায়ও এসব বাসের অগ্রিম টিকেট বিক্রি প্রায় শেষের পথে। বেসরকারী সড়ক পরিবহন সংস্থাগুলো ১৭-৩০ এপিল পর্যন্ত বাড়তি যাত্রী পরিবহনের লক্ষ্যে পরিকল্পনা চূড়ান্ত করেই কাজ করছেন। তবে রাষ্ট্রীয় বিআরটিসি এবারো যথারীতি কোন রুটে বাড়তি সার্ভিস দিচ্ছে না। আকাশ পথেও বেসরকারী নভো এয়ার ও ইউএস বাংলা নিয়মিত ফ্লাইট চালু রাখছে। রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল-ঢাকা আকাশ পথে তার সপ্তাহে ৩ দিনের ফ্লাইটকে ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন পরিচালনা করবে বলে জানিয়েছে। এমনকি ২০ এপ্রিল সকাল-বিকেল দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে ঈদকে সানে রেখে সরকারী এ আকাশ পরিবহন সংস্থাটিও যাত্রী ভাড়া ৩ হাজারের স্থলে ৪ হাজার ৮শ টাকায় উন্নীত করেছে বলে জানা গেছে। ঈদ পরবর্তী পুরো সপ্তাহজুড়ে বরিশাল থেকে ঢাকামুখি যাত্রীর ব্যাপক চাপ থাকলেও জাতীয় পতাকাবাহী বিমান ২৪ এপ্রিলের পরে নিয়মিত কোন ফ্লাইট রাখছে না। যাত্রীদের তরফ থেকে ঈদের পরে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল সেক্টরে বিমানের নিয়মিত ফ্লাইট প্রদানের পাশাপাশি এ রুটে সর্বনি¤œ ভাড়া আগের মতই ৩ হাজার টাকা থেকে শুরু করার দাবী জানিয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে