সকাল ৮:৪৪ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

এত ভয় কেন আপনাদের ক্ষমতা ছাড়তে

Shongrami Bangla
৬:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদল সুবিধাভোগী ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনার জানেন স্বাধীনতা কারা ধংস করেছে । বাংলাদেশ দূর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে।

দুর্নীতি কারা করেছে, দুর্নীতির সাথে কারা জরিত, কারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করছে তা আপনারা জানেন। আজকে জনগণের টাকা নিয়ে কারা বিদেশে পাচার করছে।

বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বে পেয়েছেন  সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। আওয়ামীলীগ বিনা ভোটে দেশ শাসন করছে। ২০১৪ সালে আপনারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে নির্বাচিত হয়েছেন।  দিনের ভোট রাতে কিভাবে হয় তার বড় স্বাক্ষী ইসলামি আন্দোলন বাংলাদেশ। কারন ২০১৮ সালের নির্বাচনে আমরা ২৯৯ টি আসনে প্রার্থী দিয়েছিলাম।  আমরা পাপিকে নয় পাপকে ঘৃনা করি। আওয়ামী লীগের সাথে আমাদের কোন বিরোধ নেই,বিরোধ আওয়ামীলীগের অবৈধ কর্মকান্ডের সাথে।

শনিবার বিকালে বাবুগঞ্জ  ডিগ্রি কলেজ মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশে বাবুগঞ্জ শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিনা ভোটের এই অবৈধ সরকার কে ক্ষমতা থেকে নামাতে যে দল আন্দোলন সংগ্রাম করবে আমরা তাদের সাথে একমত পোষন করবো।

ক্ষমতা ছাড়তে এত ভয় কেন আপনাদের। জাতীয় সরকারের অধীনে ভোট দিয়ে সকলের অংশগ্রহণ করুন। প্রতিনিধি সম্মেলনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, কেদ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, বরিশাল জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী গাজী মুহাম্মদ ওসমান গনী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার  সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন।

এছাড়াও সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন, যুব ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে