; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অনুরোধ রওশনের প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে

Shongrami Bangla
12:16 pm, December 12, 2023

খণ্ডিত জাতীয় পার্টি’ ও জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি অভিযোগ করেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রওশন এরশাদের একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের দেন তাঁর অনুসারী নেতারা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়। রওশন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবও দেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন।

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার বিষয়ে রওশন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তাঁর মনে নেই। জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থন আছে কি না জানতে চাইলে রওশন বলেন, ‘আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে? রওশন এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সাংবাদিকদের বলছিলেন, রওশন এরশাদ কথা বলার মতো অবস্থায় নেই। সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তাঁদের নেতা কাজী মামুনুর রশিদ। কাজী মামুনুর রশিদ রওশনের লিখিত বক্তব্যের কথাটি জানান। এই বক্তব্যে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে তিনি (রওশন) বলেছেন জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে তাঁকে, সাদ এরশাদকে ও গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিয়েছেন। দলের মধ্যে ‘ক্যু’ করে নেতৃত্ব গ্রহণ করেছেন। রওশন লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি এসব বিষয় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার অনুরোধ করেছেন। রওশন বলেন, নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য জাতীয় পার্টি যাতে এককভাবে সারা দেশে প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে, সেটি নিশ্চিত করার অনুরোধ করেছেন তিনি। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রওশন এরশাদের সঙ্গে আরও ছিলেন তাঁর ছেলে সাদ এরশাদ, তাঁর (রওশন) রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। জাতীয় পার্টিতে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এবারের নির্বাচনে দলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রওশন ও তাঁর ছেলে সাদ এরশাদ।জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসনে মনোনয়ন নিয়েছেন, যেখানে এখনকার সংসদ সদস্য সাদ এরশাদ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে