; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

একটিতে স্বতন্ত্র ও জাপা প্রার্থী, বরিশালের ৬টির চারটিতে নৌকা বিজয়ী

Shongrami Bangla
5:54 am, January 8, 2024

বরিশাল জেলার ৬ আসনের মধ্যে চারটি আসনে নৌকার প্রার্থী জিতেছে। একটি আসনে লাঙ্গল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বেসরকারী ভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মন্ত্রীর পদমর্যাদায় থাকা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ।
দুই উপজেলার ১২৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। এছাড়াও এনপিপি’র প্রার্থী মোঃ তুহিন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট। উল্লেখ্য, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৪৫১ জন এবং আগৈলঝাড়ায় উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৮৫২ জন।
বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট। এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র। বরিশাল-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৬১ হাজার ৪১ ভোট পেয়েছে ন। তার নিকটতম জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৭ হাজার ৬২৬ ভোট। এছাড়া ছড়ি প্রতীক নিয়ে হৃদয় ইসলাম চুন্নু পেয়েছেন ২ হাজার ২৯১ ভোট। এ আসনটির ১ শত ৪৯ টি কেন্দ্রে মোট ভোটার ৩ লক্ষ ৯৩ হাজার ৮ ভোট।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রাথী আতিকুর রহমান।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল অব. আব্দুল হাফিজ মল্লিক ট্রাক প্রতীকের সামসুল আলম চুন্নুকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৬ হাজার ৫৯০। প্রতিদ্বন্দ্বি প্রার্থী চুনুœ পেয়েছেন ১৮ হাজার ১০। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায় তিনটি কেন্দ্র ভোট গননা বাকি আছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে