সকাল ৬:৫৮ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা

Shongrami Bangla
৩:৩১ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬

মিরপুর কলেজের জামাতপন্থী শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ: তদন্তে সত্যতা মিললেও অভিযুক্তের বিরুদ্ধে নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা।

রাজধানীর মিরপুর কলেজে গভর্নিং বডির সভাপতির জনাব সাইদুর রহমানের স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি—যা নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব সাইদুর রহমানের স্বাক্ষর জাল করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং নথি পর্যালোচনা করে প্রতিবেদনে উল্লেখ করেন যে, প্রশাসনিক নিয়ম ভঙ্গ, গুরুতর অনিয়ম, জাল স্বাক্ষর সংক্রান্ত কর্মকাণ্ডে আপিল কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জনাব মোঃ মুহসিন আলীর সুস্পষ্ট সম্পৃক্ততা আছে।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, সভাপতির প্রকৃত স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে ব্যবহৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। একইসঙ্গে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব ও বিধি লঙ্ঘনের প্রমাণও উঠে আসে। সভাপতির সাথে কথা বলে জানা যায় যে, প্রদত্ত স্বাক্ষরটি জাল। তিনি অভিযুক্ত শিক্ষক মহসীন আলীকে এই সংক্রান্ত দায়িত্ব প্রদান করেননি। মহসিন আলীর এমন কার্যক্রমে তিনি ক্ষুব্ধ এবং কারণে তিনি সভাপতির পথ থেকে পদত্যাগ করেছেন।
তবে বিস্ময়ের বিষয়, এত গুরুতর অভিযোগ ও তদন্ত পরও অভিযুক্ত ব্যক্তি—মুহসিন আলীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, জামাত শিবির এর প্রভাব ও ভয়ের কারণে কলেজ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে অঘোষিতভাবে ছাড় দেওয়া হচ্ছে।

শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
এদিকে সচেতন মহল বলছে, স্বাক্ষর জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ব্যবস্থা না নেওয়া হলে তা শুধু প্রতিষ্ঠান নয়, পুরো শিক্ষা ব্যবস্থার জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো স্পষ্ট বক্তব্য দিতে রাজি হননি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
শিক্ষাবিদদের মতে, দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বাড়তে পারে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এবং কীভাবে এ গুরুতর অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে