; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বিসিক শুদ্ধাচার পুরস্কার পেলেন বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ

Shongrami Bangla
2:44 pm, July 5, 2021

সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নিজ দায়িত্বপালনের জন্য বিসিক শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বিসিক বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ। এবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ১০ জন কর্মকর্তা এবং দুইজন কর্মচারীকে বিসিক শুদ্ধাচার পুরস্কার-২০২১ প্রদান করা হয়েছে।সম্প্রতি রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনের সম্মেলন কক্ষে বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার-প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেন।এ অর্জনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিসিক বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টাটাসে বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান মহোদয়কে যিনি সবসময় আমাকে সাপোর্ট, অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। তার মতো সত্যিকারের দেশ প্রেমিক অফিসার আমাদের দেশে খুব বেশি অভাব। সত্যি বলতে এই প্রাপ্তির সবটুকুই তার অবদান। এ ছাড়াও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় পরিচালনা পর্ষদ স্যারদের। আমি যেন ভালো কাজের এই ধারা অব্যাহত রাখতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।

বিসিক শুদ্ধাচার পুরস্কার-২০২১ পাওয়া অন্যান্য ব‌্যক্তিরা হলেন— নাটোর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) রাশেদুর রহমান ও উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, উপ-ব্যবস্থাপক (প্রকল্প বাস্তবায়ন বিভাগ) তানমিরা খন্দকার, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ, কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রণ মুহাম্মদ রিদওয়ানুর রশিদ।

এছাড়াও রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক ওয়ালেদা খাতুন, ময়মনসিংহ জেলা কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা তোয়ারিকুন্নাহার, ফেনী নিজকুঞ্জরা শিল্প নগরীর কর্মকর্তা মো. হালিম উল্লাহ, পাবনা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মো. কামাল পারভেজ, ঢাকা বিসিক সিপিএফ শাখার হিসাব সহকারী সৈয়দ শামসুল আলম তাব্রিজ ও খুলনার আঞ্চলিক কার্যালয়ের নিরাপত্তা প্রহরী সরোয়ার হোসনে মৃধা পুরস্কার পেয়েছেন।

প্রসঙ্গত, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা লক্ষ্য অর্জন ও শুদ্ধাচার চর্চায় কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করতে ২০১৭ সাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ পুরস্কার চালু করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে