; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মিটবে কোরবানির পশুর চাহিদা দক্ষিনাঞ্চলে স্থানীয়ভাবেই

Shongrami Bangla
6:38 am, July 15, 2021

করোনা মহামারীর মধ্যেও আসন্ন ঈদ উল আজহায় দক্ষিনাঞ্চলে কোরবানির পশু স্থানীয়ভাবেই মিলবে বলে আশা করছে প্রাণীসম্পদ অধিদপ্তর। তবে এরপরেও স্বল্প দুরত্বের এলাকা থেকে ইতোমধ্যে গবাদি পশু আনতে শুরু করেছেন পাইকারী ও খুচরা বেপারীরা। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলে হাটে গবাদি পশুর সমাগম হতে শুরু করলেও মঙ্গলবার পর্যন্ত ক্রেতার আনাগোনা ছিল খুবই সীমিত। তবে মঙ্গলবার নগরীর স্থায়ী গরুর হাট সহ ঝালকাঠীর সুগন্ধিয়ার ও বানরীপাড়ার গুয়াচিত্রার হাটে কিছু ক্রেতা পশুর দর দামের খোঁজ খবর নিয়েছেন। দক্ষিণাঞ্চলের অন্যান্য হাটেও আনাগোনা ছিল সীমিত।
প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে, গত বছর করোনা সংকটের মধ্যেও দক্ষিনাঞ্চলের ৬ জেলায় প্রায় ৫ লাখ পশু কোরবানি হয়েছে। যার প্রায় সিংহভাগই স্থানীয় পশুর দ্বারাই সম্ভব হয়েছে। এবারো সে ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক।
অধিদপ্তরে মতে, আসন্ন ঈদ উল আজহায় কোরবনীর লক্ষ্যে দক্ষিণাঞ্চলে খামারীগন প্রায় ১ লাখ ১০ হাজার ষাড়, মহিষসহ বিভিন্ন পশু হৃস্টপুষ্ট করে প্রস্তুত করেছেন। এর বাইরেও প্রায় ২৮ হাজার ছাগল ও দেড় সহ¯্রাধীক ভেড়া ঈদ উল আজহায় কোরবানির হাটে তুলতে চাচ্ছেন দক্ষিণাঞ্চলের খামারীগন। সব মিলিয়ে কোরবানির হাটে তোলার জন্য প্রায় ১ লাখ ৪০ হাজার ষাড়, মহিষ, বাদল এবং বাছুর ছাড়াও ছাগল ও ভেড়া প্রস্তুত করা হলেও দক্ষিণাঞ্চলের সাধারন গৃহস্থরা যে আরো প্রায় ৩৪ লাখ গবাদি পশু লালন পালন করছেন তা দিয়েও এ অঞ্চলের কোরবানির পশুর চাহিদার প্রায় পুরোটাই মিটবে। এ আশাবাদ প্রাণিম্পদ অধিদপ্তরের। এ অঞ্চলের গৃহস্থ পর্যায়ে ৩৪ লাখ গবাদিপশুর মধ্যে শংকর জাতের গাভীর সংখ্যা প্রায় আড়াই লাখ বলে জানা গেছে। তবে করোনা মহামারী সংকটে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রিকে উৎসাহিত করতে চচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর সরকারের বিভিন্ন এজেন্সির সাথে একযোগ কাজ করছে। দক্ষিনাঞ্চলের ৬ জেলাতেও গত ১ জুলাই থেকে অনলাইনে কোরবানির পশু বিক্রি কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েক হাজার কেরবানির পশু বিক্রি শুরু হলেও বিষয়টি নতুন বিধায় খুব দ্রুত তা জনপ্রিয়তা অর্জন সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিষয়টি নিয়ে প্রতিদিনই প্রাণিসম্পদ মন্ত্রনালয় ও অধিদপ্তর জুম মিটিং করছেন বলেও জানা গেছে। বুধবারও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক দেশের সব বিভাগীয় কমিশনার ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সব বিভাগীয় পরিচালকদের সাথে জুম মিটিং করবেন বলে জানা গেছে। নগরীতে ১টি স্থায়ী হাটের বাইরে আরো দুটি অস্থায়ী হাটে এবার কোরবানির পশু বিক্রি হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলায় অন্তত ৩শ কেরবানির পশুর হাট মিলবে বলে জানা গেছে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের স্ব স্ব এলাকায় পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকার থেকে সতর্কতা অবলম্বনের নির্র্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি প্রানিসম্পদ অধিদপ্তর থেকেও প্রতিটি হাটে তাদের কারিগরি টিম কাজ করবে বলেও বিভাগীয় পরিচালক জানিয়েছেন। তবে গত বছর ঈদ উল আজহার পরেই সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলেও করোনা সংক্রমন ব্যাপক বিস্তৃতি লাভ করে । সে অভিজ্ঞতার আলোকে এবার বিষয়টিকে সর্বোচ্চ সতর্কতার সাথে বিবেচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের দয়িত্বশীল কর্মকর্তাগনও। এবার গত ২১ জুন দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউপি নির্বাচনী প্রচার প্রচারনা ও নির্বাচন অনুষ্ঠানের রেশ ধরে ইতোমধ্যে দক্ষিনাঞ্চলের সব জেলাতেই করোনা সংক্রমন চুড়ায় উঠেছে। এসব বিচেনায় নিয়েই আসন্ন ঈদ উল আজহার পশুরহাট স্থাপন সহ সার্বিক ব্যবস্থাপনায় মনযোগী হবার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে