রাত ১:১৩ ; রবিবার ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

চেয়ারম্যানসহ ৩৮ জনের নামে মামলা গ্রেপ্তার ৩

Shongrami Bangla
৯:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২১

বরগুনার বেতাগীতে সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটু হাওলাদার (৩০) হত্যার ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যানকে আসামী করে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি করেন। মামলা নম্বর ১৫।

এ মামলায় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপনকে ২১ নম্বর এবং তার ছোট ভাই রেজাউল ইসলাম টিটুকে প্রধান আসামী করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বেতাগী-বরগুনা সার্কেল) মেহেদী হাচান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল বিশ্বাস, মো. আনিস ও আব্দুল মজিদ মোল্লা নামের তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে নিহত আনাউল ইসলাম টিটুর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে আনাউল ইসলাম টিটু বেতাগীতে ইউপি সদস্যের সম্মানী ভাতার টাকা আনতে যান। দুপুর ১২টার দিকে বেতাগী সদর থেকে মোটরসাইকেলে করে সরিষামুড়ি ফেরার পথে উপজেলার কাউনিয়া পোলেরহাট ইটভাটা এলাকায় পৌঁছলে ১৫-২০ জন দুর্বৃত্ত পথরোধ করে তাঁকে মারধর শুরু করে। হামলার শিকার হয়ে তিনি সড়কের পাশে খালে লাফ দেন। খাল থেকে তুলে তার ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয় এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।এরপরে একটি কালো মাইক্রোবাসে টিটুকে তুলে নিয়ে বরগুনার সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে