বিকাল ৩:২৪ ; মঙ্গলবার ; ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি

নোয়াখালীর বাড়িঘরে এখনো বন্যার পানি,টানা তিন দিন বৃষ্টি নেই

Shongrami Bangla
৬:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

তিন দিন ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানি নামছে ধীরগতিতে। জেলার বন্যাকবলিত আটটি উপজেলার মধ্যে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, চাটখিল, সোনাইমুড়ী ও কবিরহাট উপজেলার অধিকাংশ সড়ক কোথায়ও হাঁটুসমান বা কোথায়ও হাঁটুর পানির নিচে। বেশির ভাগ বসতঘরে এখনো পানি। এ পরিস্থিতিতে বন্যার পানি নামার যে গতি, তাতে আগামী এক সপ্তাহেও ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলে মনে করেন বন্যার্ত লোকজন।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াখালী অঞ্চলের লোকজন বন্যার সঙ্গে তেমন একটা পরিচিত নন। কিন্তু এখানকার বেশির ভাগ খাল ও পানি নিষ্কাশনের পথগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ার কারণে এবারের অতিবৃষ্টি এবং উজান থেকে ধেয়ে আসা পানির চাপ নিতে পারেনি। এ কারণে এখানে প্রথমত জলাবদ্ধতা দেখা দিয়েছে, পরবর্তী সময়ে তা ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। শুধু তাই নয়, গেল তিন দিন জেলায় কোনো বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি লক্ষ করা যাচ্ছে না। এতে একদিকে বন্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অন্যদিকে বন্যার ক্ষতির পরিমাণও দিন দিন বাড়ছে।

গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নেওয়াজপুর, কাদিরহানিফ ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকা ঘুরে দেখা যায়, এলাকাগুলোর সব সড়ক এখনো প্রায় হাঁটু পানির নিচে। সড়কের আশপাশের বাড়িসহ প্রত্যন্ত এলাকার বেশির ভাগ বাড়িই এখনো পানিতে জলমগ্ন হয়ে আছে। তবে কিছু কিছু বসতঘর থেকে পানি নামলেও সেগুলো এখনো বসবাস উপযোগী হয়নি। এ কারণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনও এখনই বাড়ি ফিরতে চাইছেন না।

কথা হয় একলাশপুর ইউনিয়নের গাবুয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে আশ্রয় নেওয়া গৃহিণী শাহেদা আক্তারের সঙ্গে। বিকেল সাড়ে চারটার দিকে তিনি ভেজা কাপড়ে আশ্রয়কেন্দ্রে ফিরছিলেন। বাড়ি থেকে বন্যার পানি নেমেছে কি না, জানতে চাইলে প্রথম আলোকে বলেন, উঠানে এখনো হাঁটুপানি। তবে ঘরের মেঝে থেকে পানি নেমে গেছে। কিন্তু ঘরের কাঁচা ভিটা পুরোটা নষ্ট হয়ে গেছে। থাকার উপায় নেই। তাই আরও কমপক্ষে দুই-তিন দিন আশ্রয়কেন্দ্রে থাকতে হবে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি সারা দিনে বেশ কয়েকটি এলাকায় ঘুরেছেন। সব এলাকার অবস্থা প্রায় একই। তিনি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বেগমগঞ্জের একাধিক খাল পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। তবু পানি নামছে ধীরগতিতে। এতে লোকজনের কষ্ট যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বন্যায় ক্ষতির পরিমাণও। একই কথা বলেন চাটখিল উপজেলার ইউএনও শেখ এহসান উদ্দিনও। তিনি বলেন, বন্যার পানি অনেকটা স্থির হয়ে আছে। পানি নামছে অত্যন্ত ধীরগতিতে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান বলেন, কিছু পানি কমার কারণে পানিবন্দী মানুষের সংখ্যাও কিছু কমেছে। বর্তমানে ১৯ লাখ ৮৮ হাজার ৩০০ মানুষ পানিবন্দী হয়ে আছেন। আর আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২ লাখ ৩১ হাজার ২৬৩ জন। মৃতের সংখ্যা ১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৭১৮ দশমিক ৫ মেট্রিক টন চাল ও ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে