; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

শ্মশানে জেগে উঠলো মরদেহ, অতঃপর…

Shongrami Bangla
6:28 am, November 23, 2024

ঘটনাটি ভারতের। দেশটির রাজস্থান রাজ্যের ঝুনঝুনু জেলায় শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে জীবিত হয়ে উঠেছে চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা এক যুবক।

জানা গেছে, বৃহস্পতিবার ঝুনঝুনু জেলার বিডিকে হাসপাতালে ২৫ বছর বয়সী বাক্প্রতিবন্ধী যুবক রোহিতাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তার মরদেহ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়।

শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে হঠাৎ তার শ্বাসপ্রশ্বাস শুরু হয়। পর দ্রুত তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার আবার চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও শুক্রবার সকালে মৃত্যু হয় তার।

এ ঘটনায় সংশ্লিষ্ট তিন চিকিৎসককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

ঝুনঝুনু জেলার বাগাদে মা সেবা সংস্থানের আশ্রয় কেন্দ্রেই থাকতেন রোহিতাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ভগবান দাস খেতান (বিডিকে) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়, যা জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তার মরদেহ মর্গে পাঠিয়ে দেন, যেখানে দুই ঘণ্টা তাকে একটি ডিপ ফ্রিজে রাখা হয়।

ওইদিন সন্ধ্যা ৫টায়, শ্মশানে যখন তার দেহাগ্নির প্রস্তুতি চলছিল সেখানে উপস্থিত সবাই রোহিতাশের দেহে নড়াচড়া দেখতে পায়। তারা বুঝতে পারেন তিনি জীবিত। পরে তাকে দ্রুত বিডিকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএমএস হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসা সত্ত্বেও ১২ ঘণ্টা পর রোহিতাশ মারা যান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে