; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

৫৮৮ গ্রাহকের ১৬ কোটি টাকা নিয়ে উধাও নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট মঠবাড়িয়ায়

Shongrami Bangla
7:16 am, November 27, 2024

৪ বছরে দ্বিগুণ টাকা ফেরৎ দেয়ার লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ৫৮৮ গ্রাহকের ১৬ কোটি টাকা নিয়ে লাপাত্ত হয়ে গেছে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান।

অধিক মুনফার আশায় শেষ সম্বল ও জমানো টাকা এ প্রতিষ্ঠানে জমা দিয়ে নিঃশ্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছেন গ্রাহক। ভুক্তভোগীরা অন্তর্বর্তী সরকার কর্তৃক  রিসিভার নিয়োগ করে ওই টাকা ফেরৎ পাওয়ার দাবিতে সোমবার (২৫ নভেম্বর) রাতে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন।

নিউ বসুন্ধরা মঠবাড়িয়া শাখার ফিল্ড অফিসার ও ভুক্তভোগী আব্দুল জলিল মুন্সি  লিখিত বক্তব্যে বলেন, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড কোরআন ও হাদিসের কথা বলে এবং কিছু সংখ্যক স্বনামধন্য ওলামা ও গণমান্য ব্যক্তিকে সামনের রেখে লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, বাগেরহাটের হাজী রিয়াজ উদ্দিন মার্কেট, খুলনার এজাক্স জুটমিল ক্রয় এবং উদ্বোধন দেখিয়ে মঠবাড়িয়া অঞ্চলের ৫৮৮ জন নিরীহ গ্রাহকদের নিকট হতে প্রায় ১৬ cকোটি টাকা বিনিয়োগ নেয়।

২০১৮ সালের নভেম্বর মাসে কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের সব ধরনের লেনদেন বন্ধ করে দেয়। পরে আমাদের একটি দল বাগেরহাটের হেড অফিসে এমডি আব্দুল মান্নান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ভাবে একধিকবার টাকা ফেরৎ দেয়ার আশ্বাস দিলেও দেয়নি।

বর্তমানে বিভিন্ন মামলায় কোম্পানীর এমডি আব্দুল মান্নান তালুকদার কারাগারে রয়েছেন। আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা। গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নিউ বসুন্ধরার ফিল্ড অফিসার ভুক্তভোগী মো. মহিবুল্লাহ ও  মো. রেজাউল ইসলাম।

এ ব্য‍াপারে  কোম্পানীর এমডি আব্দুল মান্নান তালুকদারের ছেলে মিজানুর রহমানে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেন নি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে