; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

জমজমাট বরিশাল বিভাগীয় বইমেলা উদ্বোধনের আগেই

Shongrami Bangla
1:42 pm, December 5, 2024

উদ্বোধনের আগেই জমজমাট হয়ে উঠেছে বরিশাল বিভাগীয় বই মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৪টায় মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। কিন্তু এর আগে থেকেই বইমেলার প্রবেশপথের সামনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মেলামঞ্চে আনুষ্ঠানিক আলোচনায় প্রধান অতিথি বলেন, বই কেনার টাকা যখন থাকবে তখন বই পড়ার সময় থাকবে না। তাই তরুণদের বলছি এখনই বই পড়ার সুবর্ণ সময়। যতই ফেসবুকে থাকুন আর বিশ্বকে জানুন, বই পড়ার স্বাদ আলাদা। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বই আকারে প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সারা বিশ্বে তা পৌঁছে দিয়েছেন। বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদুর রহমান, এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমসহ বরিশাল জেলা ও বিভাগের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও পাঠানুরাগী মানুষ। প্রথমদিনে মেলা ঘুরে দেখেন বরিশালের লেখক ও সাহিত্যিক সাইফুল ইসলাম বুলবুল, দীপঙ্কর চক্রবর্তীসহ বিশিষ্টজনরা।
বেলস পার্ক ময়দানের চারপাশে পর্দার দেয়াল তুলে প্রায় স্টলগুলো সাজানো হয়েছে। অন্যপ্রকাশ, দিব্য প্রকাশ, অন্বেষা, গাংচিল, প্রথমা, শিলা, কথাপ্রকাশ, কবি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি সহ ঢাকা থেকে আগত ৭৭টি প্রকাশনী সংস্থার অংশগ্রহণে বিভাগীয় বইমেলার যাত্রা শুরু হলো। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা। তবে শুক্রবার সকাল দশটা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানালেন মেলার সার্বিক ব্যবস্থাপক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ৮ দিনব্যাপী এ মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে