; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার

নিরাপত্তা দেয়ার চেষ্টা করবে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিরা এলে

Shongrami Bangla
7:56 am, December 8, 2024

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে। কিন্তু সেই পথে হাঁটতে রাজি নয় কলকাতার নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তাদের বার্তা,বাংলাদেশিদের বয়কট তারা করবেন তো নাই, বরং তারা যাতে নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, ঘোরাফেরা ও কেনাকাটা করতে পারেন সেজন্য যথাসম্ভব নিরাপত্তা দেয়ার চেষ্টা করবে।

শনিবার সংবাদ সম্মেলন করে মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন-র তরফে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি-এর যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, ফ্রি স্কুল স্ট্রীট,মানকুইস স্ট্রীট ও নিউমার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসা। বাংলাদেশের সাম্প্রতি অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পর্যটক আসা এক দম কমে গিয়েছে। তাদের অনুপস্থিতি এখানকার ব্যবসার উপর প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য। তবে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো তারা এখানে আসুন।

ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেইন শেখ ভারত সরকারের কাছে ভিসা প্রক্রিয়া শিথিল করার দাবি জানান। তিনি বলেন, বর্তমানে যে অবস্থা জারি রয়েছে, তাতে বাংলাদেশের চাহিদা মিটছে না। সেইসাথে মাল্টিপল ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা চালু করার দাবি জানান তিনি। ব্যবসাবান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছেও আবেদন জানান তিনি।

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি মনতোষ সাহা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তেমনিভাবে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সবার আগে দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করতে হবে।

সংগঠনের সদস্য মোহাম্মদ কামরুদ্দিন মালিক জানান, বাংলাদেশের পর্যটকদের মধ্যে একটা আশঙ্কা আছে যে কলকাতায় গেলে কী হবে? কিন্তু আমি বলব আপনার নিশ্চিন্তে আসুন। ব্যবসা আজকে নেই, কালকে আবার ফিরে আসবে। কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেটা ফিরে আসা কঠিন। কারো মনে যেন কোনো আতঙ্ক না থাকে। বাংলাদেশিদের জন্য কলকাতায় হোটেল পাওয়া যাচ্ছে না বলে একটা গুজব রটেছে- এতে কান দেয়া উচিত নয়। সৌহার্দ্য বাস চলাচলকারী প্রতিষ্ঠান শ্যামলীর মালিক অবনী ঘোষ বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে দায়ী করে বলেন, কিছু কিছু খবরের কারণে দুই পাড়েই প্রভাব পড়ছে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে আশা করা যায় দুই দেশের যে জটিলতা সেটা খুলতে পারে। তিনি বলেন, অতিথি হলো দেবদুল্য। আমরা এটা মেনে চলেছি আগামী দিনেও মেনে চলবো। কোথায় কী বলছে তাতে কান দেয়ার দরকার নেই। আমরা বাংলাদেশিদের বয়কট করব না। যতটা পারবো তাদেরকে নিরাপত্তা দেব, সেটা সিসিটিভি দিয়ে হোক বা সার্বক্ষণিক নজরদারি দিয়েই হোক।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে