; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন সব সরকারি

Shongrami Bangla
10:21 am, December 16, 2024

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) মহার্ঘভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও এবার মহার্ঘভাতার সুবিধা পাবেন।

এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।

জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘভাতা’ সংস্থানের বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠন করে অর্থ বিভাগ। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

মোখলেস উর রহমান বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে সরকারি সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের একটি সুখবর দিতে চাই যে, একটা পে-কমিশন করা দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তীসময়ে একটা মহার্ঘভাতা কমিটি করা হয়েছে, যেখানে আমি আছি। সামনের সপ্তাহে আমরা প্রথম মিটিং করবো। সেখানে একটি বাস্তবায়ন কৌশল এবং আপার লিমিট-লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করা হবে। তবে সিদ্ধান্ত নেবে সরকার।’

তিনি বলেন, এবার যাতে মহার্ঘভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পান সে ব্যাপারে সরকার একমত। এটা অত্যন্ত সময়োপযোগী। যাতে এটা ইমিডিয়েট দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া, যাতে বাস্তবায়ন করতে পারে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো।

একেবারে পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত মহার্ঘভাতা সুবিধা পাবেন। তবে এটার স্ল্যাব (স্তর) দুটো হতে পারে। একটা অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। একটা হবে পেনশনারদের জন্য। আমরা আগামী সপ্তাহে যদি প্রথম বসি, দু-তিনটার বেশি মিটিং লাগবে না। এটা দীর্ঘসূত্রতার বিষয় নয়।

পেনশনারদের মহার্ঘভাতার আওতায় আনার বিষয়ে সিনিয়র সচিব বলেন, পেনশনারদের এবার অন্তর্ভুক্ত করা হবে কারণ তারা এমনি অসুস্থ, তাদের নানান ধরনের খরচ চিকিৎসা, ভাড়া… কিন্তু তাদের কোনো উপার্জন নেই। তাদের টাকার বেশি দরকার।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে