; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার

আইন-কানুন বিষয়ক কর্মশালা শুরু মামলা পরিচালনায় সহায়ক

Shongrami Bangla
12:30 pm, January 12, 2025

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা।

দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে