; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

গণিত উৎসব শুরু বরিশালে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো

Shongrami Bangla
12:41 pm, January 12, 2025

আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল বিভাগীয় পর্ব।  শনিবার সকাল সাড়ে পৌনে ১০ টার দিকে নগরের ঐতিহ্যবাহী বিএম স্কুল প্রাঙ্গণে গণিত উৎসবের উদ্বোধন হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল সরকারি মহিলা কলজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল মোতালেব।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ভাইস প্রেসিডেন্ট ও বরিশালের ব্যবস্থাপক মো.আলমগীর হুমায়ূন ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আবদুল মোতালেব বলেন, ‘জ্ঞানচর্চার মাধ্যমে তোমরা নিজেদের গড়ে তুলবে, এমনটাই আমাদের প্রত্যাশা। তোমাদের আগে অনেকেই গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে।  আন্তর্জাতিক পদক পেয়েছে।  তোমরাও একদিন বড় জায়গায় পৌঁছাবে। এ জন্য পরিশ্রমের বিকল্প নেই।

তিনি বলেন, একটি যুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম কোনও জাতির জন্য সম্পদ। প্রথম আলো এই কাজটি করে জাতি গঠনে অনন্য একটি কাজ করছে। সংবাদপত্র যে শুধু সংবাদ প্রকাশ করেই দায়িত্ব শেষ করে প্রথম আলো সেই ধারণা বদলে দিয়েছে। প্রথম আলো প্রমাণ করেছে একটি সংবাদপত্র শুধু সংবাদ নয় জাতি গঠনেও সাধ্যমতো ভূমিকা রাখতে পারে।  এজন্যেই প্রথম আলো অনন্য।’

উদ্বোধনের পর আজ সকাল ১০টায় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়।  গণিতের বরিশাল আঞ্চলিক এই উৎসবে উৎসবে অংশ নিতে কনকনে শীতের মধ্যেও বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বরিশার বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। তাদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। সকাল সাতটার মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে।

সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে কথা হয় হালিমা তাসনিম নগরের কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে।  সকাল সাড়ে সাতটায় উৎসবে অংশ নিতে সে ঘর থেকে বের হয়। সাড়ে আটটায় পৌঁছায় উৎসব প্রাঙ্গণে। তাসনিম জানায়, প্রথমবারের মতো উৎসবে অংশ নিচ্ছে সে। গণিতের খুঁটিনাটি জানতে এসেছে। উৎসবে অংশ নিচ্ছে নবম শ্রেণির শিক্ষার্থী বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিসা মোবাশ্বিরা ও অপর এক শিক্ষার্থী তাহসিন । সকাল সাতটায় উৎসব উপলক্ষে চলে এসেছে তারা। নাসিফা কাছে কাছে প্রশ্ন ছিল, গণিত উৎসবে অংশ নেওয়ার কারণ কী? জবাবে নাসিফা জানায়, গণিত তার প্রিয় বিষয়। কেউ কেউ গণিতে ভয় পেলেও সূত্র মেলাতে পারদর্শী নাফিসা। তাই গণিত সম্পর্কে আরও বিস্তারিত জানতে উৎসবে এসেছে। এ ছাড়া শিক্ষকদের কাছে জানার জন্য গণিত সম্পর্কে একগুচ্ছ প্রশ্ন তৈরি করে এনেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে