; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কলেজছাত্রকে হত্যাচেষ্টা মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় গ্রেপ্তার ১

Shongrami Bangla
8:45 am, January 21, 2025

মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের তেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার ইউনুস সরদারের ছেলে নসু সরদার ও তার লোকজন হামলা চালিয়ে সেন্টু হাওলাদারের ছেলে মিরাজ হোসেনকে হত্যাচেষ্টা করে। মিরাজ মুলাদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র এবং রোভার স্কাউটের দলনেতা। এসময় মিরাজকে রক্ষা করতে গিয়ে তার খালা-খালুসহ আরও ৩জন আহত হয়েছেন। এঘটনায় থানা পুলিশ রাতেই নসু সরদারকে গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরাজ হোসেন বলেন, নসু সরদার ও তার লোকজন এলাকায় মাদক ব্যবসা করেন। কয়েকদিন আগে স্থানীয় যুবকদের নিয়ে তাদের মাদক ব্যবসা বন্ধের অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। গত রোববার রাত ১টার দিকে নসু সরদার, রাসেল সরদার, নয়ন বেপারীসহ ৮-১০জন মিরাজের বাসার সামনে হৈ চৈ শুরু করেন। ওই সময় মিরাজ বাইরে বেরিয়ে তাদের হৈ চৈ বন্ধ করে বাসায় ফেরার অনুরোধ করেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে মিরাজের ওপর হামলা করে নসু সরদারের লোকজন।

হামলাকারীরা মিরাজকে কুপিয়ে আহত করে। তার ডাকচিৎকারে খালা তাসলিসা, খালু কবির হোসেন, প্রতিবেশি আব্দুল মান্নান রক্ষা করতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন নসুর লোকজন। পরে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দিলে মুলাদী থানার ওসি জহিরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। অন্যরা পালিয়ে গেলেও পুলিশ নসু সরদারকে গ্রেপ্তার করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একজনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় ১০জনকে আসামি করে একটি মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে