; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বৈদ্য-কবিরাজের ঝাড়-ফুঁক নয় মৃগী রোগের চিকিৎসায়

Shongrami Bangla
1:17 pm, February 10, 2025

মৃগী রোগীর জন্য বৈদ্য-কবিরাজদের ঝাড়-ফুঁকের মতো অপচিকিৎসার আশ্রয় নিবেন না। অন্য সাধারণ রোগের মতো সঠিক চিকিৎসায় মৃগী রোগীও সম্পূর্ণ সুস্থ হতে পারে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃগীরোগের উপসর্গ অন্য কোনো রোগের উপসর্গ হিসেবেও দেখা দিতে পারে। তাই পরিবারের কারও মৃগী রোগের উপসর্গ দেখা দিলে বৈদ্য কিংবা কবিরাজের অপচিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ‌নিউ কনফারেন্স হ‌লে নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব মৃগী রোগ দিবস উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থি ছি‌লেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সামী এম আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে ‘মৃগী রোগের সা‌থে বসবাস’ শীর্ষক বৈজ্ঞাানিক প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোল‌জি বিভা‌গের সহ‌যোগী অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকার। সেমিনার শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চমেক হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নিউরোলজি বিভাগের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. শিউলি মজুমদার, অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর, অধ্যাপক ডা. পঞ্চানন দাশ, সহযোগী অধ্যাপক ডা. মোহিতুল ইসলাম, ডা. মসীহুজ্জামান আলফা, ডা. মো. তৌহিদুর রহমান, ডা. মো. সালাউদ্দিন, সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল কিবরিয়া, ডা. জামান আহমেদ, ডা. একরামুল আজম, ডা. হুমায়ুন কবির, ডা. শামসুল আলম, ডা. নাঈমা মাসরুরা, ডা. প্রিয়তোষ দাশ, ডা. বেলাল হোসেন, ডা. মো. রিফাত কামাল ও ডা. মুবিনুল হক চৌধুরী, ডা. সৈয়দ আরিফ উদ্দীন, ডা. মো. ওসমান ও ডা. কামরুল হাসান প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে