সকাল ৯:০১ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

তরমুজ চাষে ব্যস্ত কৃষকেরা চরফ্যাশনে

Shongrami Bangla
১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় তরমুজ চাষে আগ্রহী ভোলার চরফ্যাশনের কৃষকেরা। আগের তুলনায় চলতি বছরের উপজেলাটিতে বেড়েছে তরমুজ চাষ। বর্তমানে উপজেলাটির তরমুজ চাষিরা গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ চারা গাছের পরিচর্যা করছেন, কেউবা খেতে সেচ দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকেরা ভালো ফলন পাবে বলে আশা করা যাচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে ৯টিতে এবার তরমুজ চাষ হচ্ছে। এ বছর তরমুজের আবাদ হয়েছে ১০ হাজার ৮৭০ হেক্টরেরও বেশি জমিতে।

নভেম্বর মাসের মাঝামাঝি সময় চাষিরা পলিব্যাগে তরমুজ চারা উৎপাদন করেছে। ওই চারা জমিতে রোপণ করেছেন। ইতোমধ্যে চারার ডগায় ফুল ধরেছে। আগামী এক মাসের মধ্যে গাছে তরমুজের ফলন আসবে বলে জানান কৃষকরা।

কলমি ইউনিয়নের কৃষক জুলহাস বেপারি ১১ বছর ধরে তরমুজ চাষ করে আসছেন। চলতি বছর ২৪০ শতাংশ জমিতে গোরি ও জাম্বু জাতের তরমুজ চাষ করেছেন তিনি। চারাগাছ রোপণ থেকে এ পর্যন্ত প্রতি ৩৯ শতাংশে তার ৮০ থেকে ৯০ হাজার খরচ হয়েছে তার। জুলহাস বেপারি বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে দেড় মাস পর তরমুজ বিক্রি করতে পারব।’

একই এলাকার তরমুজ চাষি আবদুল খালেক বলেন, এবার ৯৬০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছি। গত বছর কিছুটা লাভ হয়েছে। এ বছর জমির পরিমাণ বাড়িয়েছি। কিন্তু এবার সারের দাম বেড়েছে। বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে।

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, ‘চরফ্যাশন উপজেলায় ড্রাগন, ড্রাগন সুপার, গোরি, জাম্বু ও বাংলালিংক জাতের তরমুজ চাষ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে ৫০ থেকে ৬০ টন ফলন হতে পারে। তরমুজ চাষে কৃষকদের হেক্টর প্রতি খরচ হয় দেড় থেকে দুই লাখ টাকা।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজামান বলেন, ‘ভালো ফলন হওয়ায় কৃষকরা তরমুজ চাষের প্রতি ঝুঁকেছে। এ বছর তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫৫০ হেক্টর। আবাদ হয়েছে ১০ হাজার ৮৭০ হেক্টরেরও বেশি জমিতে। উপজেলার চর কলমি, নজরুলনগর, দক্ষিনচরআইচা  নুরাবাদ, নীলকমল, ওসমানগন্জ আবুবক্করপুর ও মুজিবনগর ইউনিয়নে তরমুজ চাষ বেশি হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে