; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা পিরোজপুরে ৩ শতাধিক রোগীকে

Shongrami Bangla
10:39 am, November 28, 2025

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিরোজপুরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাখুনিয়ারী কেন্দ্রীয় জামে মসজিদ ও হারান উল্লাহ ফকির (রহ.) ট্রাস্টের আয়োজনে স্থানীয় খানাখুনিয়ারী প্রাইমারি স্কুল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম মন্ডল।

বসুন্ধরা আই হসপিটালের চিকিৎসক ডা. মজুমদার গোলাম রাব্বীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল দিনব্যাপী চোখের পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেন।

ক্যাম্প অর্গানাইজার আবু তৈয়ব বলেন, ‘সারাদিনে প্রায় তিন শতাধিক রোগীকে দেখেছি। তাদের মধ্যে ৫০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। পরবর্তীতে তাদের ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’

ডা. মজুমদার গোলাম রাব্বী জানান, অধিকাংশ রোগীর চোখে ছানি, মাংস বৃদ্ধি, নেত্রনালীর সমস্যা ও কম দেখার অভিযোগ পাওয়া গেছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।

চিকিৎসা নিতে আসা ৮০ বছর বয়সী মোতাল্লেব আকন বলেন, কয়েকদিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম। ঢাকায় বা গোপালগঞ্জে যাওয়ার কথা ভাবছিলাম। পরে শুনলাম ঢাকার ডাক্তাররা এখানে আসছেন। খুব ভালোভাবে পরীক্ষা করে দুই ধরনের ড্রপ দিয়েছেন। পরে তারা আমাকে ঢাকায় নিয়ে অপারেশন করাবেন।

ফ্রিতে চিকিৎসা পাওয়া শিরিন বেগম জানান, ‘মাইকিং শুনে এসেছি। চোখ পরীক্ষা করে ওষুধ দিয়েছেন।

উপসচিব সাইফুল ইসলাম মন্ডল বলেন, ‘এ ধরনের প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা গ্রুপ মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অন্য প্রতিষ্ঠানগুলোও যদি এগিয়ে আসে, তাহলে মানুষের কষ্ট আরও কমবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে