; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বরিশালে না থেকে মামলার আসামি রাজ্জাক সংঘর্ষের দিন

Shongrami Bangla
4:44 pm, August 21, 2021

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক গত ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত অসুস্থ স্ত্রীকে নিয়ে অবস্থান করেছিলেন ঢাকায়। তার পরেও কোতয়ালি মডেল থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে ৮ নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইয়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন। পাশাপাশি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামি করায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধাদান, পুলিশের হামলা, তাদের আহত করাসহ বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক।

ওই মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র, ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ জেলা ও মাহনগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের শীর্ষ নেতাসহ সহযোগী সংগঠনের ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ শ জনকে আসামি করা হয়েছে।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বরিশালটাইমসকে বলেন, ১৬ আগস্ট অসুস্থ স্ত্রী এবং আমি নিজে ডাক্তার দেখাতে ঢাকায় যাই। এরপর স্ত্রীর চিকিৎসা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত ঢাকায় অবস্থান করি। ঢাকায় নিজের এবং স্ত্রীর চিকিৎসা কার্যক্রম চলামান অবস্থায় বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি বরিশালে ঝামেলা হচ্ছে এরপর বিভিন্ন মাধ্যমে ঘটনা সম্পর্কে অবগত হই।

পরের দিন বৃহস্পতিবার (১৯ আগস্ট) চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ায় ওইদিন বিকেল সাড়ে ৩টার ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে বরিশালে আসি। যার বোডিং পাসের কাগজও আমার কাছে রয়েছে। বরিশালে এসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ভাইয়ের কাছ থেকে জানতে পারি পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি আমি।

মামলায় আসামি হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার প্রশ্ন বরিশালে না থেকে কিভাবে আমি পুলিশের ওপরে হামলা করলাম এবং মামলার আসামি হলাম। এ দিয়েই প্রমাণিত হয় সেদিন যে ঘটনা ঘটেছে আমার নেতা বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগের নেতাকর্মী বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১/১১ তে প্রধানমন্ত্রীর মিছিলে শামিল হওয়ার অপরাধে অভিযুক্ত করে আমাকে গ্রেপ্তার করে। আমি আমার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুলে ধরেছি, আমি এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের অভিযোগ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান

দৈনিক সংগ্রামী বাংলাকে বলেন, মামলা দায়ের করা মানে একটি অভিযোগ করা। সেখানে যে কাউকেই অভিযুক্ত করা হতে পারে। যেহেতেু মামলাটির তদন্ত চলছে তাই রাজ্জাকের অভিযোগ সত্য কি না মিথ্যা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তে তার করা অভিযোগ সত্য হলে তাকে অব্যাহতি দেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে