; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

প্রস্তুতি নিতে দিক-নির্দেশনা সংসদ নির্বাচনের কাদের

Shongrami Bangla
6:31 pm, September 10, 2021

২০২৩ সালের শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, পরবর্তী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন বিভাগকে সেমিনারের মাধ্যমে যেমন শিক্ষা বা স্বাস্থ্য, পরবর্তী যে নির্বাচনী ইশতেহার হবে, তাতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তা আপডেট করার জন্য উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বিভিন্ন উপ কমিটিগুলো যেমন শিক্ষা, স্বাস্থ্য অনলাইন প্লাটফর্মে সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনী মেনিফেস্টোতে যে বিষয়গুলো অন্তভুক্ত হবে সেগুলো আপডেট করার জন্য উপ কমিটি গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং কয়েকজন উপ কমিটির সদস্যদের বক্তব্য নেত্রী শুনেছেন।

তিনি বলেন, বিশেষ করে আমাদের ৮ বিভাগের ৮ জন সাংগঠনিকের কথা শুনেছেন। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন দেশের বাইরে থাকায় সেখানে আমাদের যুন্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আল হানিফ ছিলেন তিনি বক্তব্য রেখেছেন। আমাদের সাংগঠনিক সম্পাদকরা নিজেরা লিখিত রিপোর্ট করেছেন সভানেত্রীর কাছে। তাদের দায়িত্ব এলাকায় তারা ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। যেখানে যেখানে বিবাদ আছে যেখানে সমাধান করা দরকার দ্রুত কলহ বিবাদ মিমাংসা করা জন্য নির্দেশ দিয়েছেন।

এ সময় পাবনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে সেখানে অনেক বিদ্রোহ করেছিল মনোনয়ন নিয়ে। পৌর এলাকায় বিদ্রোহ করেছিল তারা ক্ষমা চেয়ে লিখিত জবাব দিয়েছেন নেত্রী বরাবর। নেত্রী তাদের ক্ষমা করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি (আওয়ামী লীগ সভাপতি) এও বলেছেন যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ব্যাপারে ছাড় দেওয়া যাবে না।

নোয়াখালী ব্যাপারে কোনো কথা হয়েছে কি না? এ বিষয়ে তিনি বলেন, না এখানে কোনো কথা হয় নাই নোয়াখালীর ব্যাপারে। সকলের সঙ্গে আলাপ আলোচনা করে একটা কাঠামো দাঁড় করিয়েছি সমাধানের জন্য স্বপন বাইরে আছে। সে ফিরে এলে আর এটি নিয়ে নেত্রীও অবগত আছেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে