; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুর্ভোগের কবলে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে বৃষ্টির পানি

Shongrami Bangla
7:47 pm, September 14, 2021

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে বরগুনায়। বৃষ্টির পানি জমে বরগুনার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী টিনশেড ঘরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা চলাকালীন সময় বরগুনা সদর উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন গুলো ভেঙে ফেলা হয়। এসময় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিদ্যালয়গুলোর পাশে নির্মাণ করা হয় টিনশেড ঘর। বিদ্যালয় খুলে দেওয়ার পর এই টিনশেড ঘরেই শিক্ষা কার্যক্রম শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ায় এসকল বিদ্যালয়ের শ্রেনীকক্ষগুলোর মেঝেতে পানি জমে যায়। ফলে ক্লাস নিতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।মঙ্গলবার দুপুরে বরগুনা পৌর শহরের চরকলোনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। পাশেই একটি টিনশেড ঘরে পাঠদান চলছে শিক্ষার্থীদের। টিনশেড ঘরটি রাস্তার পাশের ঢালুতে নির্মাণ করায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে ক্লাসরুমে। এতে পানির মধ্যেই ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে মশার উপদ্রব। সেই পানির মধ্যে ক্লাস নেওয়ায় ভোগান্তি হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। স্কুলটির শুধু পঞ্চম শ্রেণিতেই ৭৮ জন এবং সব মিলিয়ে ৩৪৫ শিক্ষার্থী রয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।বরগুনা সদর উপজেলার দক্ষিণ বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইঠা লবণগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, নিলাম ক্রেতাদের কেউ পুরনো ভবন ভেঙে নিয়ে গেছে, কেউবা এখনও তা ভাঙার কাজে ব্যস্ত। তবে প্রত্যোকটি বিদ্যালয়েই নির্মাণ করা হয়েছে টিনশেড একটি করে আর এসকল ঘরের ফ্লোর নিচু হওয়ায় বৃষ্টির পানি জমছে।

চরকলোনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন পর স্কুল খুলেছে। আমরা সবাই এতে আনন্দিত কিন্ত ক্লাসের মধ্যে পানি জমে থাকায় আমাদের খুবই কষ্ট হচ্ছে।

এই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মনোয়ারা বেগম বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে পানির ভিতরে ক্লাস করে এবং মশার উৎপাত বেশি দেখা যাচ্ছে। এতে করে করোনা ভাইরাস ও ডেঙ্গু জ্বর দুইটারই সম্ভাবনা বেশি রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাহেনা বলেন, বৃষ্টির পানি জমে থাকার সমস্যা কিছু দিন ধরে। তবে আমরা শুক্রবার এটি মেরামতের কাজ করবো যাতে পানি জমে না থাকে। আর নতুন ভবনের কাজ তো চলছে সেটির কাজ সম্পন্ন হলে তো আর কোন সমস্যা হবে না আশাকরি।

চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. সেলিনা হোসেন বলেন, নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে প্রায় এক বছর আগে। অথচ পুরনো ভবন নিলামে দেওয়া হয়েছে মাত্র সাত-আট দিন আগে। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বহুবার যোগাযোগ করা হলেও যথাসময়ে তা করা হয়নি। এ কারণে এখন চরম ভোগান্তিতে পড়েছে এ বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী। তবে সাময়িক সমস্যা হলেও আমাদের উদ্যোগেই এটা সমাধান করা হবে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এমএম মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পর বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি নির্মাণাধীন ভবনের পাশের অস্থায়ী টিনশেড ঘরে পানি প্রবেশ করতে পারে। এবিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে