; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে

ইলিশ চাষের পরিকল্পনা সমুদ্রে খাঁচায়

Shongrami Bangla
7:49 pm, September 19, 2021

সমুদ্রে খাঁচায় ইলিশ চাষের পরিকল্পনা চলমান রয়েছে। এ সুবাদে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী প্রবাহ এলাকায় সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে সমুদ্র সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থানা বিষয়ক সমন্বয় কমিটি। ইলিশ চাষের এই প্রক্রিয়ার সম্ভাব্যতা ও খরচের বিষয় যাচাই করতে গবেষক ও সংশ্লিষ্টদের সাথে শীঘ্রই আলোচনা করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 ব্লু ইকোনমিতে আরও উন্নতি করার লক্ষ্যে ইলিশ মাছ চাষের পরিকল্পনা নেয়া হয়। এর লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে নোনাপানি কিছু পকেট এরিয়া শনাক্ত করতে হবে। যেখানে স্রোতের আধিক্য কম। সরকারের দীর্ঘমেয়াদি সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) উন্নয়ন কর্মপরিকল্পনায় মৎস্য খাতে মোট ৯টি পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব পরিকল্পনার অন্যতম হচ্ছে ‘অফশোর এলাকায় খাঁচায় ইলিশ চাষ’। এই বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ কাজের জন্য প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ৪২ কোটি টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্লু-ইকোনমি অনু-বিভাগের প্রধান যুগ্ম-সচিব ড. মশিউর রহমান বলেন, সমুদ্রে খাঁচায় ইলিশ বা যেকোনো মাছ চাষ বিষয়টি একেবারেই নতুন। খাঁচায় ইলিশ চাষের জন্য সম্ভাব্যতা যাচাই করে লোকেশন চিহ্নিত করতে গবেষকদের মতামত গ্রহণ করা হবে।

বেসরকারি খাত যুক্ত করার পরিকল্পনা  অফশোর এলাকায় খাঁচায় ইলিশ চাষ পরিকল্পনায় বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় খাত যৌথভাবে এই উদ্যোগ নিতে পারে। আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি মৎস্য সম্পদ অধিদপ্তর, ইনস্টিটিউট অব মেরিস সায়েন্সস অ্যান্ড ফিশারিজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নোনা পানির স্টেশন ও মেরিন স্টেশন একযোগে কাজ করতে পারে।

বিভিন্ন দেশের সমুদ্রে মাছ চাষ হচ্ছে  ২০০৮ সালে নরওয়ে তাদের সমুদ্র এলাকায় খাঁচায় স্যামন মাছ চাষ শুরু করে। বর্তমানে স্যামস মাছ রপ্তানিতে বিশ্বের বৃহত্তম দেশ নরওয়ে। এ ছাড়া ভিয়েতনাম, চীনেও এই ধরনের চাষাবাদ শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীনসহ আরও কিছু দেশ এখন অফশোর একোয়াকালচার বা সমুদ্রে মাছ চাষের দিকে বেশি বিনিয়োগ করছে।

বার্ষিক ৬ লাখ টন ইলিশ উৎপাদন  মৎস্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের সর্বশেষ গত বছরের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। যা বছর কয়েক আগেও ছিল বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৬৫ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫ লাখ ৫০ হাজার টন এবং ২০২০-২১ অর্থবছরে ৬ লাখ টনের উপরে উৎপাদন হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে