; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

খুনের রহস্য উন্মোচিত ঘাতক শাকিরের দায় স্বীকার ঝালকাঠি

Shongrami Bangla
6:01 pm, March 3, 2022

মরদেহ উদ্ধারের দুইদিনের মাথায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক নাসির উদ্দিনকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তার বন্ধু শাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাধীন বড় কাঁঠালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নিহত নাসিরের ব্যবহৃত টর্সলাইট, মোবাইলসহ ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. শাকির হোসেন (৩৮) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মাদক মামলা রয়েছে।

বরিশাল নগরীর রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে বৃহষ্পতিবার বিকাল ৫ টায় এক প্রেস কনফারেন্সে কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরের খাবার খেয়ে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলেন নাসির উদ্দিন (৩৩)। এরপর বাড়িতে ফিরে না আসায় রাত ১১ টার দিকে নাসিরের কাছে তার স্ত্রী ফোন করে তা বন্ধ পান। এরপর তার সন্ধানে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে এবং কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সাথে র‌্যাব-৮ এর কাছে ঘটনা অবহিত করে ভিকটিম ও ইজিবাইক উদ্ধারের জন্য একটি লিখিত অভিযাগ প্রেরণ করা হয়।

তবে পরেরদিন ১ মার্চ ইজিবাইক চালক মো. নাসির উদ্দিনের হাত বাঁধা মরদেহ মশবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর অভিযানে ৩ মার্চ কাঠালিয়া থানার বটতলা বাজার থেকে নিহত নাসিরের বন্ধু শাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামীর তথ্যমতে পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন চরআইল সর্দার বাড়ির সামনে থেকে ইজিবাইক এবং বরগুনা জেলার বামনা এলাকার পাথরঘাটা জয়নগর গ্রামের পুকুর থেকে নাসিরের একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার আলামতসহ গ্রেপ্তার আসামীকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, ৩০ হাজার টাকা ঋণ নেওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঘটনার সময় শাকির হোসেন ক্ষিপ্ত হয়ে নাসিরের মাথায় লাঠি দিয়ে আঘাত দেয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থলের পাশে থাকা গরু বাধার রশি দিয়ে তার হাত-পা বেঁধে পার্শ্ববর্তী একটি বনের মধ্যে নাসিরের মরদেহ ফেলে দেয়। আর লাঠিটিও নদীতে ফেলে দেয়। এরপর সে ইজিবাইকটি চরআইল সর্দার বাড়ির সামনে রেখে আসে এবং মোবাইল বরগুনার পাথরঘাটার জয়নগর এলাকায় ফেলে দিয়ে শাকির নিজ এলাকাতে অবস্থান করছিলো।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে