; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বরিশালে ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি

Shongrami Bangla
6:12 pm, March 3, 2022

ভোজ্যতেল, চাল, ডাল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের মন্ত্রীরাও মূল্যবৃদ্ধির বিষয়টি এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন। মন্ত্রীরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে দিতে পারছেন না। এই সিন্ডিকেট কারা? বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অধিক দামে পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে। মঙ্গলবার বরিশালে সয়াবিন তেলের লিটার ২শ টাকায় বিক্রি করা হয়েছে। তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই অসাধু ব্যবসায়ীরা তা মজুদ করতে শুরু করেছে। আমরা আগে থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং-এর দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি।সংগঠনের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, বরিশাল সদর উপজেলা সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, ১ নম্বর কড়াপুর ইউনিয়ন শাখার আহবায়ক নুরজাহান বেগম, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ, সহ-সভাপতি হাছিব আহমেদ, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জামান কবির প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে