; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ঝুলন্ত মরদেহ উদ্ধার নারী সাংবাদিকের

Shongrami Bangla
6:09 pm, July 13, 2022

রাজধানীর হাজারীবাগে নিজ বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে হাজারীবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাজারীবাগে শেরেবাংলা রোডের একটি ছয় তলা ভবনের দোতলায় ভাড়া থাকতেন তুলি। এ বাসার একটি ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জমান সাংবাদিকদের বলেন, ‘তার খালাতো ভাই ও ছোট ভাই পরিচয়ে দুজন থানায় খবর দেন। তাদের বোন যে রুমে আছেন সেই রুমের ভেতর থেকে সিটকিনি লাগানো এবং তিনি ফোন ধরছেন না বলে তারা জানান।

‘পুলিশের উপস্থিতিতে তার ভাই দরজা ভাঙেন। ভেতরে ঢুকে আমরা দেখতে পাই, ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তিনি ঝুলছেন।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তের কাজ করছি। আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে। তথ্য ও আলামত যাচাইয়ের আগে মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তার শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা, তা যাচাই করা হচ্ছে।’

স্বজনরা জানান, সোহানা পারভীন তুলি এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় জড়িত। সবশেষ তিনি অনলাইন গণমাধ্যম বাংলাট্রিবিউনে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে কর্মহীন হয়ে পড়ায় তিনি হতাশায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।

দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন তিনি।

সোহানা বিবাহিত হলেও কয়েক বছর আগে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। ভাড়া বাসায় ছোট ভাইসহ অন্য আত্মীয়রা মাঝে মাঝে থাকলেও তিনি বেশিরভাগ সময় একাই থাকতেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে