; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি ফিল্মি স্টাইলে শর্টগান ঠেকিয়ে

Shongrami Bangla
6:22 pm, July 13, 2022

পিরোজপুর শহর থেকে বেপরোয়া গতিতে চলে যাচ্ছিলো একটি গাড়ি। শহরের পিটিআই মোড়ে গাড়িটি ধাক্কা দেয় আসিফ ইকবাল নামে এক ছাত্রলীগ নেতাকে।

আসিফ মোটরসাইকেল চালিয়ে কিছু দূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন। এরপর গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তিকে বেপরোয়া গতিতে চালাতে নিষেধ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই চালক গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে একটি শর্টগান বের করে আসিফের বুকে ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।

এদিকে পুরো ঘটনার ভিডিওটি পাশের একটি দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের নতুন বাসস্টান্ড এলাকায়।
এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজসহ লিখিত অভিযোগ সদর থানায় দিয়েছেন ভুক্তভোগী আসিফ ইকবাল।

আফিস ইকবাল পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। তবে হুমকিদাতার নাম পরিচয় জানা যায়নি।

আফিস ইকবাল জানান, সোমবার বিকেলে পিটিআই সড়কের পাশে তিনিসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এসময় নম্বর বিহীন সাদা একটি প্রাইভেটকার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিল। গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় আসিফের হাতে ধাক্কা লাগে। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন এবং চালককে স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চালক নেমে গাড়ির  পেছন থেকে একটি শর্টগান বের করে তার দিকে তেড়ে আসেন। কাছে এসে কোনো কথা বলার আগেই শর্টগান লোড করে তার বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে তার সঙ্গে থাকা কয়েকজন ও পথচারীরা এগিয়ে এলে অস্ত্রধারী ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আফিস ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে