; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বিএনপি’র বিক্ষোভে হামলার অভিযোগ, আহত ২৫ পিরোজপুরে

Shongrami Bangla
11:19 am, August 31, 2022

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও গুম-খুনের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় কমপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর ইটপাটকেল নিয়ে হামলা করে। বুধবার দুপুরের দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে এই হামলার এ ঘটনা ঘটে। জেলা বিএনপি’র আহবায়ক মো. আলমগীর হোসেন জানান, দলের সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ইন্দেরহাট থেকে ট্রলারযোগে সন্ধ্যা নদী পাড় হয়ে উপজেলা শহরে দলীয় কার্যালয়ের সামনের সমাবেশে যাচ্ছিলেন তিনি। নেতাকর্মীদের বহনকারী ট্রলারগুলো সন্ধ্যা নদী পাড় হয়ে খালের মধ্যে প্রবেশের সাথে সাথে দুই পাড় থেকে তাদের উপর বৃষ্টির মত ইটপাটকেল ছুড়ে মারে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়। এরপর তারা ট্রলার ঘুরিয়ে ইন্দেরহাটে এসে সেখানে বেসরকারি ক্লিনিকে আহতদের ভর্তি করেন। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ সমাবেশ করেন। স্বরূপকাঠী পৌর ছাত্রলীগের সভাপতি এবং পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন আচার্য্য অনুজ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা শুধুমাত্র শোকের মাস উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল করেছিলেন। তবে কোন ধরণের হামলার ঘটনা ঘটেনি। স্বরুপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বিএনপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি সম্পন্ন হয়েছে। কিন্তু হামলার কোন ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে