; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ফিরিয়ে দিলেন দরিদ্র মানিক ৯০ হাজার টাকা

Shongrami Bangla
2:05 am, September 9, 2022

বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের শিশু পার্ক কলোনির বাসিন্দা মানিক বিশ্বাসের বয়স এখন ৭৩ বছর। চোখে তেমন ভাল দেখেন না। বয়সের ভারে কাবু হয়ে পড়লেও মানিক বিশ্বাসের সততা এখনো সমুজ্জ্বল।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর রূপালী ব্যাংকের বাজার রোড শাখায় চেকের মাধ্যমে ১০ হাজার টাকা তুলতে যান মানিক বিশ্বাস। এ জন্য ব্যাংকের ক্যাশ অফিসার জাকিয়া পারভিনের কাছে দেন ১০ হাজার টাকার চেক। কিন্তু জাকিয়া পারভিন ভুলে মানিক বিশ্বাসকে এক লাখ টাকা দেন। ব্যাংকে বসে টাকা না গুনে মানিক বিশ্বাস বাসায় চলে যান। বাসায় গিয়ে দেখতে পান ৫০০ টাকার ২টি বান্ডিলে তাকে দেওয়া হয়েছে এক লাখ টাকা। মানিক বিশ্বাস বলেন, ‘বাসায় যাইয়া দেহি আমারে ১ লাখ টাহা দেছে। তহনি আমি টাহা ফেরত দেওয়ার সিদ্ধান্ত লই। আমাগো কাউন্সিলরের (ওয়ার্ড কাউন্সিলর) বাসায় গিয়া তারে ঘটনাডা জানাই। কাউন্সিলর আমারে ব্যাংকে লইয়া যায়, আমি ম্যানেজারের কাছে ৯০ হাজার টাহা ফেরত দিছি।’ তিনি আরও বলেন, ‘জীবনে অনেক কষ্ট করছি, কিন্তু অসৎ হইনাই। ব্যাংকের টাহা ফেরত না দিলে অন্যদিকে আমার বড় ক্ষতিও হইতে পারে। তাই আমি টাহা ফেরত দিছি।’ রূপালী ব্যাংক বাজার রোড শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিনা আক্তার মিনারা বলেন, মানিক বিশ্বাস আমাদের পুরানো গ্রাহক। তিনি ১০ হাজার টাকার চেক দিলে ভুলে তাকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। তিনি ৯০ হাজার টাকা ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন বলেন, মানিক বিশ্বাস অন্যের জায়গায় ঘর তুলে স্ত্রী সেতারা বেগম ও ছোট ছেলে ওসমান বিশ্বাসকে নিয়ে বসবাস করেন। ব্যাংক থেকে দেওয়া বেশি টাকা ফেরত দেওয়ার জন্য আমার বাসায় আসলে তাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা ফেরত দেই। দরিদ্র এবং কর্মহীন মানিক বিশ্বাসের এমন সততা বর্তমান সমাজে বিরল। রূপালী ব্যাংকের বরিশালস্থ উপ মহাব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস বলেন, দরিদ্র মানিক বিশ্বাস প্রশংসার কাছ করেছেন, আমরা তাকে পুরস্কৃত করব।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে