; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা কলসকাঠী

Shongrami Bangla
8:10 am, October 13, 2022

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউপি চেয়ারম্যান মো. ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক জহির উদ্দিন আসামিদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়না জারি করেন। সত্যতা নিশ্চিত করে আদালতের জিআরও জাকির হোসেন। তিনি জানান, কলসকাঠীর হেলাল খন্দকারের মামলায় বিজ্ঞ বিচারক ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারসহ  ৬ জনের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন। আদালত সুত্র জানাযায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের উপ-নির্বাচনকালীন ২০২১ সালের মার্চ মাসে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের নেতৃত্বে তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটুর নারাঙ্গল গ্রামের বাড়িতে ও মসজিদে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তার চাচাতো ভাই মো. হেলাল খন্দকার বাদী হয়ে ১০ জন নামধারীসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় ২০২১ সালের ২৩ মার্চ একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এস আই বেলায়েত হোসেন ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার বাদি মো. হেলাল খন্দকার এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করলে বিজ্ঞ বিচারক মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা পিবিআইকে নির্দেশ দেয়। বরিশাল জেলা পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক প্রলয় কান্তি দাস অধিকতর তদন্ত শেষে ১ অক্টোবর হামলা ও ভাংচুরের হুকুমদাতা ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারসহ আরও ৬ জনকে অভিযুক্ত করে আদালতের নিকট তদন্ত প্রতিবেদন পেশ করেন। বুধবার ছিল ওই মামলার ধার্য তারিখ ছিল। এ দিন আদালতে অভিযুক্তরা উপস্থিত না থাকায় আদালতের বিচারক প্রতিবেদনটি আমলে নিয়ে কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে