; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত

Shongrami Bangla
9:16 am, October 17, 2022
রবিবার (১৬ অক্টোবর, ২০২২) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় লালন একাডেমির সভাকক্ষে বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিগত সভার মিনিটস পাঠ করে শোনানো হয় এবং এ ব্যাপারে আলোচনা পূর্বক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সুপার কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ অফিসার – ফোর্স মোতায়েন থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সাধুদের আগমন, থাকা এবং প্রত্যাগমণ সুন্দর করার জন্য সচেষ্ট থাকবে। এইজন্য জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে তিন পালায় ডিউটিতে নিজ থেকে দায়িত্ব পালন করা হবে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে আর্চওয়ে গেট ডিউটি, চেকপোস্ট ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি, ফুট পেট্রোল ডিউটি, স্পিড বোট ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম ডিউটি, মেলা ও মাজার প্রাঙ্গণের ৭০ টি সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড সেন্টার ডিউটি এবং কুষ্টিয়ার পুরো শহরাঞ্চল ও লালন একাডেমি’র আশপাশের এলাকায় ট্রাফিক ডিউটি সহ অন্যান্য ডিউটি’র মধ্যমে আগত মানুষের চলাচল নিরাপদ ও সহজ করা হবে। মূলত কুষ্টিয়া জেলার ইউনিফর্ম ধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ এই জন্য দিনরাত পরিশ্রম করে সাধু ও লক্ষ লক্ষ সাধারণ লোকের আসা, থাকা, খাওয়া এবং যাওয়া নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবে।
এ বছর বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ ১লা কার্তিক থেকে ৩ কার্তিক অর্থাৎ ১৭ ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এই তিরোধান দিবস উপলক্ষে দেশ ও প্রবাস থেকে লক্ষ লক্ষ সাধু বাউল লালন ও সাধারণ লোকের সমাগম হয়ে হতে যাচ্ছে। মূলত বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর প্রতি শ্রদ্ধা, ভালবাসা এবং লালন সংগীতের প্রতি অনুরাগ এবং আধ্যাত্মিক চেতনা, নিজেদের মধ্যে আধ্যাত্মিক ভাবের বিনিময় এবং সাধুদের সহিত একত্রে নির্মল সময় কাটানোর জন্য প্রতি বছর ভক্তগন তিরোধান দিবসের জন্য অধীর অপেক্ষা করে থাকে।
বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ উপলক্ষে কোর কমিটির মিটিং শেষে জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিচে অপেক্ষমান সাংবাদিকদের প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন এবং পরবর্তীতে লালন একাডেমি, মাজার ও তার আশপাশের এলাকায় সরেজমিনে পরিদর্শন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কুষ্টিয়া, এনএসআই এর যুগ্ম-পরিচালক, বিজিবি কুষ্টিয়ার অতিরিক্ত পরিচালক, কুষ্টিয়া র্যাবের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং লালন মেলা উপলক্ষে কোর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে