; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

গেল কই সাগরের ইলিশ

Shongrami Bangla
4:41 am, November 23, 2022

সাগরে ইলিশ নাই। দুই-আড়াই লাখ টাহা খরচা হইররা সাগরে যাইয়া হুদা আতে ফেরত আওয়া লাগতে আছে। বাড়তে টাহাও পাডাইতে পারি না, পাওনাদারগো ডরে বাড়তেও যাইতে পারি না। হাচা কথা ভাই, মোরা এহন অসহায়।এভাবেই জেলেদের অবস্থার কথা জানালেন বরগুনার পাথরঘাটার রশিদ মিয়া। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে, সাগর থেকে অধিকাংশ ট্রলার খালি ফিরছে। কোনো কোনো ট্রলারে অল্পকিছু মাছ।ট্রলার মালিকরা জানান, দেড় থেকে দুই লাখ টাকার জিনিসপত্র নিয়ে ৮-১০ দিনের জন্য সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারগুলো। এই খরচ এবং জেলেদের শ্রমের মূল্য অনুযায়ী আশানুরূপ ইলিশ না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

লিটন ফরাজি নামে পাথরঘাটার একজন ট্রলার মালিক বলেন, ‘ধারদেনা শোধ করতে পারতেছি না। জাল-ট্রলার বিক্রি করতে চাই, কিন্তু ক্রেতা পাচ্ছি না। এই কারবারে আগের মতো কেউ আসতে চায় না, খালি লস আর লস। কারণ সাগরে ইলিশ নাই।’তবু সাগরে যাওয়া থেমে নেই। ঝুঁকি নিয়ে অল্পকিছু ট্রলার যাচ্ছে।পরিস্থিতি মোকাবিলার জন্য বিনা সুদে ঋণ চান ট্রলারমালিকরা। তাহলে তারা টিকে থাকতে পারবেন বলে জানান।পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘টাকার অভাবে অনেক মালিকই সাগরে ট্রলার পাঠাতে পারছেন না। ট্রলারগুলো তারা বিক্রিও করতে পারছেন না। ক্রেতা নেই।’জাহাঙ্গীর মনে করেন, ‘এ অবস্থায় যদি বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হয় তাহলে আমরা এ ব্যবসায় টিকে থাকতে পারব।’মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষে গত ২৯ অক্টোবর আবার সাগরে যান জেলেরা। প্রথম দিকে অনেক মাছ পাওয়া গেলেও হঠাৎ করেই মাছের অভাব দেখা দেয়।জাহাঙ্গীর বলেন, ‘গত বছর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এই সময় যে পরিমাণ মাছ মিলেছিল, এবার সেই তুলনায় অনেক কম। এবার মাছগুলো গেল কোথায় এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না জেলেরা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে