; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মসজিদে মসজিদে মাইকিং বাবুগঞ্জে ডাকাত আতঙ্কে

Shongrami Bangla
9:51 am, December 7, 2022

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর বাহেরচর ইদিলকাঠী এলাকায় ডাকাত পরেছে বলে মসজিদে মসজিদে মাইকিং হয়েছে।  ৬ ডিসেম্বর রাত ২ টার দিকে কাতার বিশ্বকাপ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ চলাকালীন সময় ডাকাত আতঙ্কে এলাকায় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সাবধান করা হয়েছে।বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পরলে মানুষ জন ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে।  ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, নদী তীরবর্তী হাওলাদার বাড়ীর ইউসুফের মা রাতের বেলায় চরের মধ্যে ১০-১২টি টচ লাইট নিয়ে গ্রামের মধ্যে লোকজন ঢুকতে দেখে ছেলে ইউসুফ কে বিষয়টি বলেন।

ইউসুফ বিষয়টি বাড়ির আশপাশের মানুষকে জানালে তাঁরা এলাকায় ডাকাত পরছে বলে তালুকদার বাড়ি জামে মসজিদে মাইকিং করে দেয়। বিষয়টি আশপাশের এলাকায় জানাজানি হলে একপর্যায়ে সকল মসজিদে ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়। রাতেই ঘটনাস্থলে বাবুগঞ্জ থানা পুলিশ চলে আসে। ডাকাত আতঙ্কে মাইকিং এর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দেহেরগতি ইউনিয়ন ছাপিয়ে উপজেলা জুরে আতঙ্ক ছড়িয়ে পরে।

দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বলেন,  ডাকাত আতঙ্কে ইউনিয়নবাসীর রাত জেগে থাকতে হচ্ছে।  ডাকাত দল নদী পথে স্পিডবোট ও ট্রলার ব্যবহার করে নদী তীরবর্তী এলাকা টার্গেট করছে। গত ৫ ডিসেম্বর কেদারপুর ইউনিয়নে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় আরো বেশি আতঙ্কিত জনগন। এর আগেও নদী পথে গরু চুরির ঘটনা ঘটেছে।  আমরা ইউনিয়নের সকল ওয়ার্ডে কমিটি করে পাহারা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয়রা মনে করেন, ডাকাত দল আর্জেনটিনা ও ব্রাজিলের খেলার দিন টার্গেট করে এলাকায় প্রবেশ করে। ম্যাচ চলাকালীন সময় যুবকরা খেলা উপভোগে ব্যাস্ত থাকে। এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বেকার সংখ্যা বৃদ্ধির করানে ডাকাতির প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, কেদারপুরে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার পর থেকে পুলিশি তৎপরতা আগের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে। থানা এলাকার বিশেষ বিশেষ পয়েন্টে পোষাকধারী ও সাদা পোশাকে পুলিশ ডিউটি বৃদ্ধি করা হয়েছে। আমারা ডাকাত সনাক্তকরণে কাজ করে যাচ্ছি। উল্লেখ্য উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়ায় ফ্লিমী স্টাইলে রাতের আঁধারে ককটেল বোমা ফাটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে বাড়ির বিপুল পরিমান স্বর্নালংকার, নগদ অর্থ ও ৭ টি মোবাইল ফোন লুটপাটের ঘটনায় উপজেলা জুরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ৪ ডিসেম্বর রাত সারে তিনটায় ওই ঘটনার পর থেকেই উপজেলার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে। ওই একই রাতে পার্শবর্তী উপজেলা উজিরপুরের শিকারপুর বাজারে ব্যাংকসহ ৫ টি ব্যাবসায় প্রতিষ্ঠানে ডাকাতি সংঘটিত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে