; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

স্লোগানে মুখর রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ

Shongrami Bangla
4:32 am, December 10, 2022

ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকাল থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে।এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত গোলাপবাগ মাঠ ও চারপাশের সড়কগুলো লোকেলোকারণ্য দেখা গেছে। নেতাকর্মীদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মাঠের ভেতর ও সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করছেন।

সমাবেশের মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলীয় নেতৃবৃন্দ মাঠে রয়েছেন।এদিকে গোলাপবাগ মাঠের পশ্চিম পাশে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন শ্রমিকরা। মাঠে ৪টি ফটক রয়েছে। এ ফটক দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌছেঁছেন। ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তবে সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী। ঢাকার বাইরে থেকে আসা অনেকে আটক হয়েছেন বলেও অভিযোগ করেছেন।চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন  গনমাধ্যমকে বলেন, সড়কে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমাবেশস্থলে এসেছি।ঝিনাইদহ মহেশপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রতন বলেন, ২৬টি মিথ্যা মামলায় আমাকে ৫/৬ বার জেল খাটতে হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সম্মেলন সফল করতে এক সপ্তাহ আগে ঢাকায় এসেছি। আসার সময় বহু হয়রানির শিকার হয়েছি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে