; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

পিঠাপুলির উৎসব

Shongrami Bangla
11:18 am, January 21, 2023

পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয়… এই শ্লোগানে ভর করে গান ও নৃত্যের ছন্দে পৌষ পার্বণের মেলা পিঠা পুলির উৎসবের উদ্বোধন করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। শুক্রবার বিকালে নগরীর কালীবাড়ি রোড জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে তিন দিনব্যাপী পৌষমেলা, পিঠে-পুলি পণ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রবিবার রাত ৯টা পর্যন্ত। রবিন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও নজরুল সাংস্কৃতিক জোটের শিল্পীরা এই আয়োজনে সংগীত পরিবেশনের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে পৌষমেলার উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, দিন দিন হারিয়ে যেতে বসা গ্রামবাংলার পুরনো ঐতিহ্য রক্ষাসহ শিশুবান্ধব বরিশাল নগরী গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক কাজ করে যাবো। পৌষমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম,এ সময় আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যজন সৈয়দ দুলাল, সরকারি বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তীসহ আরো অনেকে। উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পরই নৃত্যশিল্পী মুরাদের দল মেলায় আসা দর্শকদের জন্য নাচ পরিবেশন করে মুগ্ধ করেন। এ ছাড়া পৌষমেলায় দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত ও নাটক।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে