; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

তালা !

Shongrami Bangla
8:55 am, February 3, 2023

মানুষ সম্পদ নিরাপদে রাখতে বসতঘর, দোকান কিংবা বাড়ীর গেটে তালা দেয়। এটা স্বাভাবিক। কিন্তু রসের হাড়িতে তালা দেয়ার ঘটনা কি কেউ কোনদিন শুনেছেন। এমনি এক ঘটনা ঘটেছে আগৈলঝাড়ায়। উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের শিয়ালী (যিনি খেজুর গাছ কাটেন) দীপক মজুমদার খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরী করে ও কাঁচা রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চলতি বছরে চোরেরা একাধিকবার রসের হাড়িসহ রস চুরি করে নিয়ে গেছে। এর পর থেকে নিজের বুদ্ধিমত্তায় ১৫০ টাকায় তালা ও ১৬০ টাকায় শিকল কিনে চোরের হাত থেকে রস ও হাড়ি নিরাপদে রাখতে খেজুর গাছের সাথে শিকল দিয়ে তালা মেরে রাখেন। এ ঘটনা জানাজানি হলে এলাকার উৎসুক জনতা তার রসের হাড়ি তালা মারা দেখতে খেজুর গাছের নিচে ভীড় জমায়। জানা যায়, শিয়ালী দীপক মজুমদারের বাবা দেবেন্দ্র নাথ মজুমদারও জীবদ্দশায় খেজুরের গাছ কাটা পেশার সাথে যুক্ত ছিলেন। দীপক জানান, চলতি বছর শীতের এই মৌসুমে ১০-১২ টি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করছেন। খেজুরের রস সংগ্রহের জন্য প্রতিটি মাটির হাড়ি ৮০ টাকায় কিনতে হয়। এ থেকে প্রতিদিন ৪-৫ হাড়ি রস সংগ্রহ করে। প্রতি হাড়ি (মাঝাড়ী) কাঁচা রস ৩শ টাকায় মানুষ তার বাড়ী থেকে কিনে নিয়ে যায়। ২৫০ টাকায় প্রতিমণ লাকড়ি কিনে খেজুরের রস আগুনে পুড়িয়ে খাটি গাড় গুড় তৈরী করে ৫শ টাকা কেজি দরে বিক্রি করে স্ত্রী কনিকা, ছেলে দিগন্ত ও মেয়ে জয়িতাকে নিয়ে সংসার চালিয়ে আসছেন। দীপক আরো জানান, বাদুরের উৎপাতে খেজুর গাছের সাথে প্লাস্টিকের নেটজাল দিয়ে গাছের হাড়ি ঢেকে রাখে। অনেক সময় বাদুর নেট ছিদ্র করে রস খাওয়ায় তার কাছে যারা কাঁচা রস নিতে আসে তাদের নিপা ভাইরাস থেকে বাঁচাতে কাঁচা রস না খাওয়ার পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে